ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • বিএনপি নেতা শাহজাহান খানের ওপর হামলা 

    বিএনপি নেতা শাহজাহান খানের ওপর হামলা 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালী থেকে বরিশালে বিএনপির গণ সমাবেশে যাওয়ার পথে হামলার শিকার হয়েছেন পটুয়াখালী ৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহজাহান খান। তিনি বর্তমানে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির এক নম্বর সদস্য।

    শুক্রবার (৪ নভেম্বর) সন্ধ্যার পর মোটরসাইকেল যোগে পটুয়াখালী থেকে বরিশাল যাওয়ার পথে গাবুয়া এলাকা ব্রিজ অতিক্রমকালে একদল দুর্বৃত্ত এ হামলা চালায় বলে অভিযোগ করেন শাহজাহান খান।

    এতে শাহজাহান খানসহ তা‍ঁর সঙ্গে থাকা আরও বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন এবং এ সময় কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে।

    হামলায় আহত শাজাহান খানের ছেলে জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিপলু খান জানান, সন্ধ্যার পরে শাহজাহান খান বেশ কয়েকটি মোটরসাইকেল নিয়ে বরিশাল যাওয়ার পথে পটুয়াখালী-বরিশাল মহাসড়কের গাবুয়া এলাকায় অতিক্রম কালে ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালাযন। হামলায় শাহজাহান খানকে বহনকারী মোটরসাইকেল চালক সাইদুল ও শাজাহান খান নিজে আহত হন। একই সময়ে হামলায় ইসাহাক ও শাহ আলম নামে অপর দুইজন কর্মীও আহত হন। তিনটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে বলেও জানান তিনি।

    পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান বলেন, এ ধরনের কোনো অভিযোগ পাইনি, মহাসড়কে আমাদের মোবাইল টিমগুলো কাজ করছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ