ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নারীদের স্বাবলম্বী করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী: রহমাতুল্লাহ পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী শেরে বাংলা দিবা-নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে ফুলেল শুভেচ্ছা  শিকারপুরে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ‍ভাণ্ডারিয়ায় ইউএনও’র বিরুদ্ধে প্রধান শিক্ষককে নির্যাতনের অভিযোগ বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান বেগম জিয়ার স্মৃতি বিজড়িত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি পুলক চ্যাটার্জীর মৃত্যুর রহস্য উন্মোচনে শ্বেতপত্রের দাবি
  • ঝালকাঠিতে দুই দোকান আগুনে পুড়ে ছাই

    ঝালকাঠিতে দুই দোকান আগুনে পুড়ে ছাই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠি শহরের কৃষ্ণকাঠি এলাকায় একটি পেট্রোলপাম্পের সামনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২টি দোকান ভষ্মিভূত হয়েছে। রবিবার দুপুর দেড়টার দিকে এ ঘটনায় ঘটে।

    প্রত্যক্ষদর্শী ও  ফায়ার স্টেশনের কর্মীরা জানায়, শহরের তালুকদার ফিলিং স্টেশন নামের একটি পেট্রোল পাম্পের মাত্র ২৫ গজ দূরে রাস্তার বিপরিত পাশের একটি খাবারের দোকানে হঠাৎ আগুনে শিখা দেখে স্থানীয়রা ছুটে আসে। মুহূর্তের মধ্যে পাশের একটি কনফেকশনারীতেও আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়রা এসময় ফায়ার সার্ভিসে খবর দিলে তারা আসার আগেই দোকান দুটি পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়দের অভিযোগ, মাত্র আধা কিলোমিটারের দূরত্বে থাকা ঝালকাঠি ফায়ার স্টেশনের গাড়ি  খবর পেলেও আধাঘণ্টা বিলম্বে ঘটনাস্থলে আসে। তাদের অবহেলার কারণেই দোকান দুটি সম্পূর্ণ পুড়ে গেছে বলেও স্থানীয়দের অভিযোগ।

    তবে এ অভিযোগ অস্বীকার কেরে ঝালকাঠি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন মাস্টার বলেন, আমারা খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে এসে আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। খাবার হোটেলটিতে চুলার আগুন থেকে আগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে বলে প্রাথমিক ধারণা করে তিনি বলেন, ক্ষয়ক্ষতির হিসেব নিরুপন করা হচ্ছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ