ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • কুয়াকাটায় রাসমেলা শুরু

    কুয়াকাটায় রাসমেলা শুরু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর কলাপাড়া ও কুয়াকাটায় আজ থেকে শুরু হয়েছে হিন্দুধর্মালম্বীদের শত বছরের ঐতিহ্যবাহী উৎসব রাস মেলার আনুষ্ঠানিকতা। আর এ মেলায় পুণ্যার্থী ও দর্শনার্থীদের গানে গানে মাতাতে (৭ নভেম্বর) সোমবার কুয়াকাটায় আসছেন শিল্পী বিন্দু কনা।

    তিন দিনব্যাপী এ উৎসবে আগমন ঘটবে লাখ লাখ পুণ্যার্থীর। তাই তাদের বিনোদন দিতে এই আয়োজন বলে জানান, কুয়াকাটা রাস উদযাপন কমিটির সমন্বয়ক কাজল বরন দাস।


    তিনি জানান, কুয়াকাটা রাখাইন মার্কেট মাঠকে প্রস্তুত করা হয়েছে। গানের মঞ্চ হিসাবে আজকে সন্ধ্যায় মঞ্চ মাতাতে এই শিল্পী থাকবেন আমাদের মাঝে।

    এদিকে কুয়াকাটার রাধাকৃষ্ণ মন্দির ও কলাপাড়ার শ্রী শ্রী মদনমোহন সেবাশ্রম সাজানো হচ্ছে নতুন সাজে। চলছে শেষ সময়ের প্রস্তুতি। রং করা হচ্ছে ১৮ জোড়া যুগল প্রতিমা।

    মঙ্গলবার (৮ নভেম্বর) সকালে অনুষ্ঠিত হবে পূণ্যস্নান। তাই আগতদের সার্বিক নিরাপত্তা দিতে সবধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সংকর চন্দ্র বৌদ্ধ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ