ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • কাল কুয়াকাটায় গঙ্গাস্নান

    কাল কুয়াকাটায় গঙ্গাস্নান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মঙ্গলবার সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে কুয়াকাটায় সনাতন ধর্মাবলম্বীরা গঙ্গাস্নান করবে। পূন্যের আশায় একযোগে সমুদ্রের নীল জলে স্নান সম্পন্ন করবেন হাজারো নারী-পুরুষসহ পূন্যার্থীরা। এ উপলক্ষে দর্শনার্থী, সাধু, সন্যাসী ও ভক্তবৃন্দের পদচারনায় মুখরিত হয়ে উঠছে পুরো সৈকত। সর্বত্র বইছে উৎসবের আমেজ। যেন তিল ধরনের ঠাই নেই।

    সোমবার বিকেল থেকেই এসব পূন্যার্থী ও ভক্তবৃন্দের সমাগম ঘটেছে। হোটেল মোটেলগুলোতে খালি নেই কক্ষ। তাই অনেকেই র্নিঘুম রাত কাটিয়ে স্নান সম্পন্ন করবেন। পদ্মা সেতু ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ফলে এ বছর ব্যাপক লোক সমাগমের আশা করছেন উদযাপন কমিটি। তবে গঙ্গা স্নান উদ্যাপন উপলক্ষে দেশের বিভিন্ন এলাকা থেকে আগত পূন্যার্থীদের থাকা এবং খাওয়ার সু-ব্যবস্থা করা হয়েছে। শ্রী কৃষ্ণের রাস উৎসব ও গঙ্গা স্নানের লক্ষ্যে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।

    প্রশাসন সূত্রে জানা যায়, আগতদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের তরফ থেকে কয়েক স্তরের বেষ্টনী তৈরী করা হয়েছে। রয়েছে একটি মেডিকেল টিম। এছাড়া কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে বসানো হয়েছে চেক পোষ্ট। যত্রতত্র গাড়ী পার্কিংয়ে রয়েছে নিষেধাজ্ঞা। 

    সনাতন ধর্মাবলম্বীদের সূত্র মতে, সোমবার বিকেল ৪ টা ২৩ মিনিটে শুরু হবে পূর্ণিমা। থাকবে পরদিন বিকেল ৪টা ১৯ মিনিট পর্যন্ত। এ হিসাব মতে মঙ্গলবার সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে কুয়াকাটায় সমুদ্রের নীল জলে পূন্যের আশায় একযোগে স্নান সম্পন্ন করবে পূনার্থীরা। এর আগে অনেক মানতকারীরা মাথার চুল ন্যাড়া করাসহ প্রাশ্চিত্ত ও পিন্ডদান করবে সৈকতে। এছাড়া সনাতন ধর্মাবলম্বী হাজারো নারী পুরুষ পূণ্যের আশায় মোমবাতি ও আগরবাতি জ্বালিয়ে বেল পাতা, ফুল, ধান, দুর্বা, হরিতকী, ডাব, কলা, তেল, সিঁদুর ইত্যাদি সমুদ্রের জলে অর্পণ করবে। আবার এদর মধ্যে কেউ কেউ উলুর ধ্বনি, গীতা পাঠ করবেন। পরে তারা পটুয়াখালীর কলাপাড়ায় শ্রী শ্রী কৃষ্ণের রাস উৎসব মিলিত হবেন।

    কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স এসোশিয়েশনের সাধারন সম্পাদক মোতালেব শরীফ জানান, এ উৎসবকে হোটেল মোটেল গুলোতে আগাম বুকিং হয়েছে গেছে। 
    কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার বলেন, রাস উৎসব ও গঙ্গা স্নান একটি ঐতিহ্যবাহী উৎসব। এটি এখন সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। এ ব্যাপারে প্রশাসনের তরফ থেকে কয়েক দফা মিটিং করা হয়েছে। প্রতি বছরের ন্যায় এ বছর উৎসবকে নিরাপদ ও বিড়ম্বনা মুক্ত রাখতে ব্যাপক প্রস্ততি প্রহণ করা হয়েছে।

    মহিপুর থানার ওসি  মো.আবুল খায়ের জানান, দর্শনার্থীদের নিরাপত্তায় আইন-শৃঙ্খলা বাহিনীর টহলের পাশাপাশি পুরো এলাকা সিসি ক্যামেরার আওতায় থাকবে। 

    উপজেলা নির্বাহী কর্মকর্তা শংকর চন্দ্র বৈদ্য জানান, গঙ্গাস্নান ও মেলায় আগত পূণ্যার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা, জেলা প্রশাসন ও জেলা পুলিশের সমন্বয় একটি নিরাপত্তা বেষ্ঠনী তৈরী করা হয়েছে। আশা করি কোন ধরনের সমস্যা হবে না বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ