ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • গলাচিপায় হাজী আ. ওহাব খলিফার মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা

     গলাচিপায় হাজী আ. ওহাব খলিফার মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গলাচিপা পৌরসভার তিনবারের নির্বাচিত সাবেক সফল মেয়র ও গলাচিপা উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মরহুম হাজী আ. ওহাব খলিফার ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা, দোয়া ও মিলাদের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় গলাচিপা পৌরসভার আয়োজনে পৌরসভা মিলনায়তনে স্মরণ সভা অনুষ্ঠিত হয়। 

    পৌরসভার মেয়র ও প্রয়াত হাজী আ. ওহাব খলিফার ছেলে আহসানুল হক তুহিনের সভাপতিত্বে ও পৌর কাউন্সিলর আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক সন্তোষ দে। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজিজুর রহমান বাবলু ভূঁইয়া, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন শানু ঢালী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু, পৌরসভার প্যানেল মেয়র সুশীল চন্দ্র বিশ্বাস, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মোসা. নুরুন্নাহার বেগম।

    অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর গোলাম সরোয়ার আখি, সমির কৃষ্ণ পাল, আবুল খায়ের বাবলু, মো. সোহাগ মিয়া, সাহেব আলী মিয়া, শাহাবুদ্দিন শিকদার ও রফিকুল ইসলাম সুমন, মহিলা কাউন্সিলর সাহিদা বেগম, শামিমা কাদের রোজী ও সালমা সুলতানা, পৌর নির্বাহী প্রকৌশলী অলক সমাদ্দার, উপ-সহকারী প্রকৌশলী খায়রুল হাসান, আকলিমা আকতার ও মো. আবু আউয়াল, পৌর সার্ভিস এসোসিয়েশনের সভাপতি সবুজ কুমার পাল, সাধারণ সম্পাদক ইলিয়াস মাহামুদ প্রমুখ। এছাড়াও সভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সভা শেষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ