ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • কলাপাড়ায় সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত

    কলাপাড়ায় সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কলাপাড়া উপজেলার টিয়াখালী এবং নীলগঞ্জ ইউনিয়নে সেন্টার ভিত্তিক বার্ষিক সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
     
    'সুইমসেফ: জীবনের জন্য সাঁতার' কার্যক্রমে সফলভাবে উত্তীর্ণ শিশুরা বয়স ভিত্তিক ৪টি গ্রুপে প্রতিযোগিতায় অংশ নেয়।  

    বয়স ভিত্তিক ৪টি গ্রুপ গুলো হলো ৬ থেকে ৮ বছরের ছেলে, মেয়ে  ৯ থেকে ১০ বছরের ছেলে এবং মেয়ে। প্রতি গ্রুপে ৩জন করে ১ম, ২য় এবং ৩য় স্থান নির্বাচন করা হয়।

    প্রতিযোগিতায় সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য, ভিআইপিসি সদস্য, শিক্ষক, ইমাম, শিশুদের অভিভাবক এবং গ্রামবাসী উপস্থিত ছিলেন। 

    ইউপি সদস্য মো. খলিল মল্লিক বলেন, 'প্রতিযোগিতাটি একটি  সময়োপযোগী কার্যক্রম ভবিষ্যতে চলমান রাখা দরকার'। তিনি কার্যক্রমটি চলমান রাখতে অনুরোধ করেন ও সহযোগিতার আশ্বাস দেন।  অভিভাবকদের মধ্যে মো. আব্দুল মজিদ বলেন, 'সাঁতার কার্যক্রম শিশুদের জীবন রক্ষায় বিশেষ ভুমিকা রেখেছে'।  

    অনুষ্ঠান শেষে বিজয়ী  শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও প্রতিযোগিতায় অংশ নেয়া সকল শিশুকে সান্ত্বনা পুরস্কার দেয়া হয়। সিআইপিআরবি ফিল্ড অফিসের প্রতিনিধিগণ অনুষ্ঠানে উপস্থিত থেকে কার্যক্রমটি সফলভাবে সম্পন্ন করেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ