ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • সাম্মাম চাষে সফল পটুয়াখালীর কৃষি উদ্যোক্তা কামরুজ্জামান 

    সাম্মাম চাষে সফল পটুয়াখালীর কৃষি উদ্যোক্তা কামরুজ্জামান 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মরু অঞ্চলের সুস্বাদু ও মিষ্টি জাতের ফল সাম্মাম পুষ্টিগুণে ভরপুর মানুষের শরীরের তাপমাত্রাকে নিয়ন্ত্রণ রাখে ও পর্যাপ্ত পরিমাণ বিটা ক্যারোটিন ও প্রচুর পরিমাণ ভিটামিন সি রয়েছে। এই ফল চাষ করে ব্যাপক সফলতা পেয়েছেন পটুয়াখালীর কৃষি উদ্যোক্তা কামরুজ্জামান জুয়েল।

    জানা গেছে, ঢাকা থেকে বীজ সংগ্রহ করে ৫ বিঘা জমিতে দুই জাতের সাম্মাম চাষ করে ৩ টন ফল উৎপাদন করেছেন তিনি। ইন্টারনেটে সাম্মাম চাষের ভিডিও দেখে উৎসাহিত হয়ে এবং জেলা কৃষি কর্মকর্তাদের পরামর্শে ও সহযোগীতায় এই ফলের চাষ শুরু করেন। পটুয়াখালী শহর থেকে ৭ কিলোমিটার দূরে আউলিয়াপুরে মরু অঞ্চলের ফল ‘সাম্মাম’ ফল চাষ করে অসম্ভবকে সম্ভব করেছেন কামরুজ্জামান জুয়েল। তিনি পেশায় একজন ব্যাংক কর্মকর্তা। 


    এরইমধ্যে সাম্মাম এলাকার মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। এক জাতের সাম্মামের বাইরের অংশ সবুজ আর ভেতরে লাল। আরেক জাতের সাম্মামের বাইরের অংশ হলুদ আর ভেতরে লাল। তবে দুটি ফলই খেতে মিষ্টি, সুস্বাদু ও সুগন্ধযুক্ত। দেড় মাসের মধ্যেই গাছে ফল আসতে শুরু করে। তিন মাসের মধ্যেই পরিপক্ব হয় সাম্মাম। এ ফলটি জমির মাটির মধ্যে ও মাচা তৈরি করে চাষ করা যায়। এ ফল মানুষের শরীরের তাপমাত্রাকে নিয়ন্ত্রণ রাখে। পর্যাপ্ত পরিমাণ বিটা ক্যারোটিন রয়েছে, যা কমলার চেয়ে ২০ ভাগ বেশি। এ ছাড়া প্রচুর পরিমাণ ভিটামিন সিও আছে এই ফলে। আরো আছে পটাশিয়াম, ফলিক অ্যাসিড, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, ফসফরাস, জিঙ্ক, কপার, ম্যাঙ্গানিজ, ম্যালেনিয়াম প্রভৃতি। 


    কামরুজ্জামান জুয়েল বলেন, ছোটবেলা থেকেই কৃষিকাজের প্রতি ছিলো আমার একটি সখ আর এই শখ থেকেই অবসরে কৃষি কাজ করা। একেকটি সাম্মাম ফল দেড় থেকে দুই কেজির বেশি হয়।  

    পটুয়াখালী কৃষি সম্প্রসারণ অধিদফতরের কর্মকর্তা জানান, সাম্মাম ফলের তেমন একটা রোগ বালাই নেই, আর এ ফল গাছের সঠিক চাষাবাদ এবং নিয়মিত ফুলের পরাগায়ন হলে একেকটি গাছ থেকে বেশ কয়েকটি ফল উৎপাদন করা সম্ভব। আমরা সর্বাত্ত্বক সহযোগীতা করেছি সাম্মাম ফল উৎপাদনের জন্য।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ