ঢাকা শনিবার, ১০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে মৎস্যজীবী গ্রাম সংগঠনের সদস্যদের সাথে মতবিনিময় কুয়াকাটায় সেনা কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবকের কারাদণ্ড ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিল্লাই ভাণ্ডারিয়ায় ছাত্রদল নেতাসহ হানিট্রাপ চক্রের তিন সদস্য আটক উজিরপুর প্রেসক্লাবের সভাপতি লিটন, সম্পাদক সেন্টু বরিশালে কড়াপুরে মাদকের আসর থেকে পুলিশ সদস্যসহ আটক ৪ বিক্ষোভে উত্তপ্ত দিল্লি, রাস্তায় নামছে ২৩ হাজার সশস্ত্র পুলিশ গৌরনদীতে ঋণের চাঁপ সইতে না পেরে চা দোকানির আত্মহত্যা শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কলাপাড়া ও কুয়াকাটা বিএনপির দুই নেতার পদ স্থগিত উজিরপুরে ৩৪০০ জেলের মাঝে ভিজিএফের চাল বিতরণ শুরু
  • ভারতে একদিনে প্রাণহানি ২৭১৩

    ভারতে একদিনে প্রাণহানি ২৭১৩
    ছবি : প্রতীকী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারতে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন এক লাখ ৩২ হাজার মানুষ। একইসময়ে প্রাণ হারিয়েছেন দুই হাজার ৭১৩ জন। গত দু’সপ্তাহের বেশি সময় ধরে রোজ যত লোক সেখানে আক্রান্ত হচ্ছেন, তার থেকে সুস্থ হচ্ছেন অনেক বেশি। এর জেরে ধারাবাহিকভাবে কমছে সক্রিয় রোগীর সংখ্যা। কমতে কমতে সক্রিয় রোগী সাড়ে ১৬ লক্ষের নীচে নেমেছে।

    শুক্রবার (৪ জুন) এসব জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

    রাজ্যগুলির মধ্যে এখন তামিলনাড়ুতে আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি। তবে গত ২৪ ঘণ্টায় তা ২৫ হাজারের নীচে নেমেছে। কর্নাটক এবং কেরলে তা ১৮ হাজারের ঘরে রয়েছে। মহারাষ্ট্রে নেমেছে ১৫ হাজারের ঘরে। অন্ধ্রে এখনও ১১ হাজারের বেশি আক্রান্ত হচ্ছেন রোজ। পশ্চিমবঙ্গে গত ২৪ ঘণ্টায় তা ৯ হাজারের নীচে নেমেছে। ওড়িশাতেও তা ৯ হাজারে কম।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ