ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • পায়রা বন্দরকে বানিজিৎক বন্দর হিসেবে গড়ে তোলার দাবি

    পায়রা বন্দরকে বানিজিৎক বন্দর হিসেবে গড়ে তোলার দাবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর কলাপড়া পায়রা বন্দরকে বানিজিৎক বন্দর হিসেবে গড়ে তোলার দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন পর্যটন ব্যবসায়ী হাসানুল ইকবাল। 

    বৃহস্পতিবার দুপুর ১২ টায় কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার মো. তৌহীদুর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে হাসনুল ইকবাল।

    তিনি  বলেন, ২০১৩ সালের ১৯ নভেম্বর কলাপাড়া বাসির মনে স্বপ্ন জাগিয়ে প্রধানমন্ত্রী দেশের মধ্যভাগে পায়রা বন্দর উদ্বোধন করেন। এফলে মানুষ নতুন করে স্বপ্ন দেখতে শুরু করে। উদ্বোধনের পর এ বন্দরে কয়েকশ কয়লাবাহী  জাহাজ আসে। যাতে সরকার রাজস্ব পায়। কিন্তু মাদার ভ্যাসেল এ বন্দরে আসতে পারছে না নাব্যতা সংকটের কারনে। বর্তমানে রাবনাবাদ চ্যানেলে ড্রেজিং কার্যক্রম শুরু হয়েছে। চ্যানেলের ড্রেজিং শুরু  হলেও বালু একদিকেই ফেলা হচ্ছে। এতে নদীতেই বালুর স্তর জমা হচ্ছে। 

    তিনি প্রস্তবনা রেখে বলেন, আমেরিকার ওকলোহোমা প্রদেশ গড়ে উঠেছিলো ল্যান্ড রান আইন পাশ করে। পায়রা বন্দরের ক্যাপিটাল ড্রেজিং থেকে উত্তোলিত বালু যদি বঙ্গোপসাগরের বিভিন্ন জেগে ওঠা চরে বেষ্টনি তৈরি করে ফেলা হয় তাহলে এই ওকলোহোমা প্রদেশের মতো একটি দ্বীপ গড়ে তোলা সম্ভব। সেই সাথে সেখানে উৎপাদন করা সম্ভব খাদ্য শস্য। এতে বারবার নদীর যেমন ড্রেজিং খরচ হবে না, দেমনি খাদ্য শস্য্য উৎপাদনের নতুন  ক্ষেত্র তৈরি হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সোস্যাল ওর্য়াকার মারুফা খান।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ