ঢাকা বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও  কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা 
  • ব্রিটিশ বাংলাদেশি আকি জয় করলেন সর্বোচ্চ পর্বতশৃঙ্গ

    ব্রিটিশ বাংলাদেশি আকি জয় করলেন সর্বোচ্চ পর্বতশৃঙ্গ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইউরোপের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এলব্রুস ও আফ্রিকার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কিলিমাঞ্জারো জয় করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ আখলাকুর রহমান। আকি রহমান নামেই যিনি সবার কাছে পরিচিত। এই পর্বতশৃঙ্গসহ করোনাকালে তিন মাসে তিনি তিনটি পর্বত জয় করেন।

    আকি রহমান বলেন, ছোটবেলা থেকে তাঁর স্বপ্ন ছিল পর্বতারোহী হওয়ার। এলব্রুস পর্বত জয়ের জন্য গত ১৮ সেপ্টেম্বর দিন ঠিক করেন তিনি। ১৫ সেপ্টেম্বর করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। ১৭ সেপ্টেম্বর জানতে পারেন, তিনি করোনা পজিটিভ। 

    চিকিৎসকের পরামর্শে বাড়িতে আইসোলেশনে থেকে ৫ অক্টোবর তিনি করোনামুক্ত হন। ৭ অক্টোবর যুক্তরাজ্য থেকে এলব্রুস পর্বতশৃঙ্গ জয়ের জন্য রাশিয়ার উদ্দেশে তিনি যাত্রা করেন। ৮ অক্টোবর স্থানীয় সময় রাত একটায় পর্বত জয়ের অভিযান শুরু করে ৮ ঘণ্টা পর ইউরোপের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এলব্রুস জয় করেন তিনি।

    আকি জানালেন, চলতি বছরের ২২ জুলাই আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ তানজানিয়ায় অবস্থিত কিলিমাঞ্জারো জয়করেন। এর সাত দিন পর ইউরোপের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ ম্যঁ ব্লঙ্ক জয় করেন।

    আকির আদি নিবাস বাংলাদেশের সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার নলুয়া হাওর বেষ্টিত বাউধরন গ্রামে। ১৯৮৪ সালে ১৭মাস বয়সে পরিবারের সদস্যদের সঙ্গে যুক্তরাজ্যে চলে যান তিনি। আকিদের পরিবার লন্ডনের ওল্ডহ্যাম শহরে থাকে। ওল্ডহ্যামবিজনেস ম্যানেজমেন্ট স্কুল থেকে বিজনেস ইনফরমেশন টেকনোলজিতে তিনি ২০০১ সালে পড়াশোনা শেষ করেন। তিনিনিয়মিত জন্মভিটা জগন্নাথপুরে বেড়াতে যান।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ