ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • ১২ নভেম্বর উপকূল দিবস ও মন্ত্রণালয় গঠনের দাবি

    ১২ নভেম্বর উপকূল দিবস ও মন্ত্রণালয় গঠনের দাবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ১৯৭০ সালের প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণে ও ১২ নভেম্বর উপকূল দিবস ঘোষণার দাবীতে পটুয়াখালীতে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার (১২ নভেম্বর) সকালে পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

     
    মানববন্ধনে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি এইচ এম আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আবদুস সালাম আরিফ, সহসভাপতি কাইয়ুম উদ্দিন জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক কে এম শাহাদাত হোসেন, সদস্য জলিলুর রহমান, দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম ও মেহেদী হাসান।

    এসময় বক্তারা বলেন, দেশের এত সব দিবস থাকলে, উপকূলের জন্য কেন একটি দিবস থাকবে না। যে ঘূর্ণিঝড়ে লাখ লাখ মানুষ নিহত হয়েছে, তাদের কেন স্মরণ করা হবে, তাদের স্মরণে ও উপকূলের উন্নয়নে কেন একটি দিবস হবে না?

    বক্তারা আরও বলেন, তিনটি পার্বত্য জেলা নিয়ে মন্ত্রণালয় থাকলে, উপকূলের ১৯ জেলা নিয়ে কেন মন্ত্রণালয় গঠন করা হবে না। ১২ নভেম্বরকে উপকূল দিবস ঘোষণা ও উপকূল বিষয়ক মন্ত্রণালয় গঠনের দাবী জানানো হয়।
     
    এ কর্মসূচিতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও পটুয়াখালী ইয়ুথ ফোরামের সদস্যসহ জেলা প্রেসক্লাবের সদস্য ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

    এছাড়াও ১৯৭০ এর প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণে সন্ধ্যায় প্রেসক্লাবে আলেচনা সভা ও শহরের সার্কিট হাউজ প্রাঙ্গণে মোমবাতি প্রজ্বলন করা হবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ