ঢাকা শুক্রবার, ২৬ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঝালকাঠিতে নির্মিত হবে স্পোর্টস কমপ্লেক্স: জিয়াউদ্দিন হায়দার বরিশালে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৭  বরিশালে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক বেইজিংয়ে গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪ পটুয়াখালীতে বাসে অভিযান চালিয়ে ৩৭ লাখ টাকার ইয়াবাসহ যুবক আটক শিক্ষার মান উন্নয়নে কাজ করছে সরকার: শিক্ষামন্ত্রী তরুণ তারকা নাদিরার আকাক্সক্ষা বাস্তবায়নে বাধা, পরিবারে হতাশা এইচএসসি পরীক্ষা: বরিশাল কেন্দ্রসচিবদের সঙ্গে শিক্ষামন্ত্রীর সভা বৃহস্পতিবার বরিশালে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২৭
  • কুয়াকাটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের প্রতিবাদে সড়ক অবরোধ

    কুয়াকাটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের প্রতিবাদে সড়ক অবরোধ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কুয়াকাটা সৈকতের বাঁধ রক্ষার জন্য বাঁধের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদের প্রতিবাদে চার শতাধিক পরিবার সড়ক অবরোধ করেছে। 

    শনিবার (১২ নভেম্বর) সকাল থেকে বেড়িবাঁধঘেঁষা হোসেনপুর, পাঞ্জুপাড়া গ্রামের শত শত নারী-পুরুষ সড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ করে। এতে কুয়াকাটা থেকে সকাল সোয়া ১০টার পর সব ধরনের বাস চলাচল বন্ধ হয়ে যায়।  

    এ সময় তাঁরা পুনর্বাসন ছাড়া উচ্ছেদ বন্ধের দাবি জানিয়ে কুয়াকাটা-ঢাকা সড়কের কুয়াকাটা চৌরাস্তায় অবস্থান নেয়।

    পুলিশ বিক্ষুব্ধ গ্রামবাসীকে শান্ত করার চেষ্টা করে। কিন্তু গ্রামবাসীরা উচ্ছেদ বন্ধ করার দাবিতে সড়কে বসে বিক্ষোভ শুরু করে।  

    যদিও উপজেলা প্রশাসন বিক্ষোভকারীদের সাথে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা অব্যাহত রাখে, কিন্তু সড়ক থেকে তাঁরা না সরায় বিপাকে পড়ে পর্যটকরা। তাঁরা আতঙ্কে হোটেলে অবস্থান নেয়।

    বিক্ষোভকারীরা জানায়, তাঁরা বহু বছর ধরে বাঁধের দুই পাশে পরিবার নিয়ে বসবাস করে আসছে। কিন্তু শুক্রবার রাতে হঠাৎ করে এ জায়গা থেকে সরে যেতে বলা হয়। এখন তাঁরা কোথায় যাবে!

    এদিকে একদিকে বিক্ষোভ চললেও ঘরবাড়ি থেকে সকাল থেকে মালামাল সরিয়ে নিতে শুরু করে গ্রামবাসী। তাঁরা ঘর থেকে মালামাল সরিয়ে বাঁধের ওপর রাখে। এ সময় অনেক পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়ে। তাঁরা সরকারের কাছে পুনর্বাসন দাবি করে।

    স্কুল শিক্ষার্থীরা জানায়, তাদের ক্লাস ও পরীক্ষা চলছে। এখন ঘরছাড়া হলে তাদের পড়ালেখা বন্ধ হয়ে যাবে।

    এ ব্যাপারে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শংকর চন্দ্র বৈদ্য জানান, কুয়াকাটায় বেড়িবাঁধের ৭৩ একর খাসজমি উচ্ছেদে তাদের অভিযান শুরু হয়েছে। বেড়িবাঁধ পুনর্নির্মাণে  কাজ শুরু হবে। তাই সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। আর যারা এখন খাস জায়গায় অবস্থান নিয়েছে তাদের নিজ উদ্যোগে সকল স্থাপনা সরিয়ে নিতে কিছু সময় দেওয়ায় বিক্ষোভকারীরা সড়ক থেকে সরে গেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ