ঢাকা শনিবার, ১০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে মৎস্যজীবী গ্রাম সংগঠনের সদস্যদের সাথে মতবিনিময় কুয়াকাটায় সেনা কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবকের কারাদণ্ড ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিল্লাই ভাণ্ডারিয়ায় ছাত্রদল নেতাসহ হানিট্রাপ চক্রের তিন সদস্য আটক উজিরপুর প্রেসক্লাবের সভাপতি লিটন, সম্পাদক সেন্টু বরিশালে কড়াপুরে মাদকের আসর থেকে পুলিশ সদস্যসহ আটক ৪ বিক্ষোভে উত্তপ্ত দিল্লি, রাস্তায় নামছে ২৩ হাজার সশস্ত্র পুলিশ গৌরনদীতে ঋণের চাঁপ সইতে না পেরে চা দোকানির আত্মহত্যা শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কলাপাড়া ও কুয়াকাটা বিএনপির দুই নেতার পদ স্থগিত উজিরপুরে ৩৪০০ জেলের মাঝে ভিজিএফের চাল বিতরণ শুরু
  • স্বর্ণ খনি ধসে ৯ জনের প্রাণহানি

    স্বর্ণ খনি ধসে ৯ জনের প্রাণহানি
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চলতি সপ্তাহে ঘানার উত্তরাঞ্চলে একটি স্বর্ণ খনি ধসে পড়ায় ৯ জনের প্রাণহানির হয়েছে। এখনো সেখানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে, এতে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বৃহস্পতিবার দেওয়া সর্বশেষ খবরে এমনটাই জানিয়েছে ঘানা পুলিশ। খবর এএফপি’র।

    পুলিশ জানায়, বুরকিনা ফাসো সীমান্তবর্তী আপার ইস্ট অঞ্চলের তলানসি জেলার জিবানির দুর্গম খনি এলাকায় সোমবার রাতে দুর্যোগপূর্ণ আবহাওয়া চলাকালে সর্বশেষ এ খনি দুর্ঘটনা ঘটে। সেখানে আমাদের উদ্ধার অভিযান শুরু করা হয়েছে এবং বৃহস্পতিবার পর্যন্ত ৯ জনের লাশ উদ্ধার কো হয়।

    উল্লেখ্য, ছোট আকারের বিভিন্ন স্বর্ণ খনিতে প্রায় দুর্ঘটনা ঘটে থাকে পশ্চিম আফ্রিকার এ দেশের। স্থানীয়ভাবে এসব স্বর্ণ খনি ‘গালামসি’ নামে বেশি পরিচিত। এদিকে দেশটির প্রেসিডেন্ট ননা আকুফো-আদ্দো তাদের দেশের পরিবেশগত ক্ষতির লাগাম টেনে ধরতে কঠোর পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ