ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী শেরে বাংলা দিবা-নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে ফুলেল শুভেচ্ছা  শিকারপুরে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ‍ভাণ্ডারিয়ায় ইউএনও’র বিরুদ্ধে প্রধান শিক্ষককে নির্যাতনের অভিযোগ বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান বেগম জিয়ার স্মৃতি বিজড়িত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি পুলক চ্যাটার্জীর মৃত্যুর রহস্য উন্মোচনে শ্বেতপত্রের দাবি ‎নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছি তার চেয়ে বেশি কাজ করার চেষ্টা করবো-প্রতিমন্ত্রী রাজিব আহসান
  • ঝালকাঠিতে ১৩ দফা দাবিতে মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন

    ঝালকাঠিতে ১৩ দফা দাবিতে মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মাদ্রাসা শিক্ষার জন্য সতন্ত্র কারিকুলাম, আলাদা পাঠ্যপুস্তক প্রনয়ণ বোর্ড এবং সকল পাঠ্যবিষয়ে নির্ধারণে আলেম ওলামা ও পীর-মাশায়েকদের মনোনীত বিশেষজ্ঞদের অন্তর্ভূক্তসহ ১৩ দফা দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন করেছে মাদ্রাসা শিক্ষকদের সংগঠন জমিয়াতুল মোদার্রেছীন। 

    সোমবার সকাল ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তাঁরা। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন ঝালকাঠি জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি মুফতি গাজী মুহাম্মদ শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ মাহবুবুর রহমান, সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মান্নান, ঝালকাঠি ইসলামিয়া ফাজিল মাদ্রসার অধ্যক্ষ মাওলানা আব্দুল কাইয়ুম, নেছারাবাদ জিনাতুন্নেছা মহিলা মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. ইসাহাক ও  পূর্ব বিন্নাপাড়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আসাদুজ্জামান। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন মাদ্রাসার শিক্ষকরা।

    মানববন্ধনে বক্তারা বলেন, ২০২৩ সাল থেকে বাস্তবায়ন করতে যাওয়া নতুন কারিকুলামের আলোকে প্রণীত পাঠ্যপুস্ক যা সতন্ত্র মাদ্রাসার শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যের সাথে চরম অসঙ্গতিপূর্ণ। তাই সরকারের কাছে অনুরোধ অবিলম্বে এ দেশের মাদ্রাসা শিক্ষার জন্য সতন্ত্র কারিকুলাম, আলাদা পাঠ্যপুস্তক প্রনয়ণ বোর্ড এবং সকল পাঠ্যবিষয়ে নির্ধারণে আলেম ওলামা ও পীর-মাশায়েকদের মনোনীত বিশেষজ্ঞদের অন্তর্ভূক্ত করতে হবে। স্বাভাবিকভাবে এ দেশের শিক্ষা ব্যবস্থায় কারিকুলাম, সিলেবাস এবং পাঠ্যপুস্তক প্রনয়ণে মুসলমানদের ইতিহাস ঐতিহ্য ও কৃষ্টিকালচারের সাথে সঙ্গতিপূর্ণ হয়।  ৯১ ভাগ মুসলমানের দেশে এমন কোন সিদ্ধান্ত গ্রহণ না করেন, যাতে ইসলাম প্রিয় মানুষের কলিজায় আঘাত লাগে। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ