ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • বাউফলে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে জখম, গ্রেপ্তার ১

    বাউফলে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে জখম, গ্রেপ্তার ১
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পটুয়াখালীর বাউফল উপজেলায় আজ মঙ্গলবার মো. আলাউদ্দিন মৃধা (৭০) নামে এক মুক্তিযোদ্ধাকে কুপিয়ে জখম করা হয়েছে। তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

    এ ঘটনায় আজ সন্ধ্যার দিকে মো. কদম আলী মৃধা (৬৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

    স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী একজনের সঙ্গে কথা বলে জানা গেছে, বাউফল পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের পশ্চিম বাউফল নূরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সড়ক এলাকায় আজ সকাল থেকে বিদ্যুৎ সরবরাহ লাইন বন্ধ করে বিদ্যুৎ সরবরাহ তারের ওপর পড়ে থাকা গাছের ডালপালা কেটে ফেলার কাজ করে স্থানীয় বিদ্যুৎ কার্যালয়ের কর্মীরা। ওই কেটে ফেলা গাছের ডালপালা নেওয়াকে কেন্দ্র করে বিকেল সোয়া চারটার দিকে মোসা. মিনু (৩২) নামে এক নারীর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মিনুকে মুক্তিযোদ্ধা আলাউদ্দিন মৃধা ধাক্কা দেয়। তখন মিনু তাঁর হাতে থাকা দা দিয়ে মুক্তিযোদ্ধা আলাউদ্দিন মৃধার মাথায় কোপ দেন। স্থানীয় লোকজন আহত মুক্তিযোদ্ধা আলাউদ্দিন মৃধাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

    উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা নূরজাহান বলেন,‘মাথায় একটি কোপ রয়েছে। মাথার হাড়ও কেটেছে। তিনি (আলাউদ্দিন) বয়স্ক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

    এ বিষয়ে মিনুর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। গ্রেপ্তারকৃত ব্যক্তি  কদম আলী হলেন মিনুর বাবা। তিনি বলেন,এ সম্পর্কে তিনি (কদম আলী) কিছুই জানেন না।

    বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন,‘এ ঘটনায় পাঁচজনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।’


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ