ঢাকা শুক্রবার, ২৬ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঝালকাঠিতে নির্মিত হবে স্পোর্টস কমপ্লেক্স: জিয়াউদ্দিন হায়দার বরিশালে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৭  বরিশালে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক বেইজিংয়ে গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪ পটুয়াখালীতে বাসে অভিযান চালিয়ে ৩৭ লাখ টাকার ইয়াবাসহ যুবক আটক শিক্ষার মান উন্নয়নে কাজ করছে সরকার: শিক্ষামন্ত্রী তরুণ তারকা নাদিরার আকাক্সক্ষা বাস্তবায়নে বাধা, পরিবারে হতাশা এইচএসসি পরীক্ষা: বরিশাল কেন্দ্রসচিবদের সঙ্গে শিক্ষামন্ত্রীর সভা বৃহস্পতিবার বরিশালে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২৭
  • পরিচয় জেনে এসি ল্যান্ডকে ছুরিকাঘাত, গ্রেপ্তার ৬

    পরিচয় জেনে এসি ল্যান্ডকে ছুরিকাঘাত, গ্রেপ্তার ৬
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সাভারে কলাপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ছিনতাইকারীদের ছুরিকাঘাতের শিকার হয়ে চিকিৎসাধীন। ঘটনার দুই দিন পর মূল হোতাসহ ছয়জনকে বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। লুণ্ঠিত মোবাইল ও মানিব্যাগ উদ্ধার করা হয়েছে।

    বৃহস্পতিবার দুপুরে সাভার মডেল থানায় প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ঢাকা জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান।

    এর আগে ভোররাতে ঢাকা-সাভারসহ বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো রাসেল ফকির, নাঈম, কামরুল হাসান, সজীব আহমেদ ও আরমান। তারা বিভিন্ন জেলার বাসিন্দা।

    পুলিশ জানায়, মাদক সেবন করে তারা সরাসরি অপরাধে অংশ নেয়। লুণ্ঠিত মোবাইল ক্রেতা গোলাম মোস্তফাকেও গ্রেপ্তার করেছে পুলিশ।

    এসপি আসাদুজ্জামান বলেন, ‘ঘটনার পর থেকেই আমরা খুব তৎপর ছিলাম। ঘটনার দুই দিনের মাথায় এর সঙ্গে জড়িত সকল অপরাধীকে গ্রেপ্তার করতে পেরেছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জড়িত থাকার কথা স্বীকার করেছে। রক্তমাখা ছুরিও জব্দ করেছি। তারা মাদকাসক্ত একটি গ্রুপ। 

    ছিনতাইয়ের সময় এসি ল্যান্ডের পরিচয় জানতে পেরে তাকে হত্যার উদ্দেশ্যে ছুরিকাঘাত করা হয় বলে জানিয়েছে পুলিশ।

    গত ২২ অক্টোবর ল্যান্ড সার্ভে ও সেটেলমেন্ট বিষয়ক প্রশিক্ষণ নিতে সাভারে আসেন পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আবু বক্কর সিদ্দিকী। ১৪ নভেম্বর বিকেলে তার অসুস্থ মাকে দেখার জন্য রাজধানীর মিরপুরে যান তিনি। সেখান থেকে রাতেই সাভারে ফিরে আসেন। রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সিঅ্যান্ডবি এলাকায় বাস থেকে নামার পর ছিনতাইকারীদের কবলে পড়েন। এ সময় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত হলে পুলিশ তাকে উদ্ধার করে এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে একাধিক অস্ত্রপাচারের পর শঙ্কামুক্ত হন তিনি।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ