ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • ৬ কেজি গাঁজাসহ দুমকিতে দুই কারবারি গ্রেফতার

    ৬ কেজি গাঁজাসহ দুমকিতে দুই কারবারি গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীতে ছয় কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

    শুক্রবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নের চরগরবদী লঞ্চঘাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

    গ্রেফতারকৃতরা হলেন, দুমকি উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের জলিশা গ্রামের দেলোয়ার ফকিরের ছেলে মো. সাইফুল ইসলাম (২৮) এবং একই উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের আব্দুর রশিদ খানের ছেলে মো. জহিরুল ইসলাম(২২)। 

    পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে উপজেলার মুরাদিয়া ইউনিয়নের চরগরবদী লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে ছয় কেজি গাঁজাসহ সাইফুল ও জহিরুলকে গ্রেফতার করা হয়েছে।

    এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন পটুয়াখালী জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে এম আজমল হুদা বলেন, গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে দুমকি থানায় মামলা প্রক্রিয়াধীন।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ