ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • কলাপাড়ায় বার্ষিক ইউনিয়ন ভিত্তিক সাঁতার প্রতিযোগীতা অনুষ্ঠিত

    কলাপাড়ায় বার্ষিক ইউনিয়ন ভিত্তিক সাঁতার প্রতিযোগীতা অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কলাপাড়ায় বার্ষিক ইউনিয়ন ভিত্তিক সাঁতার প্রতিযোগীতা অনুষ্ঠান হয়েছে। পরে প্রতিযোগিতায় বিজয়েদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

    সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ, বাংলাদেশ (সিআইপিআরবি) এবং টিয়াখালী ইউনিয়ন পরিষদ এর উদ্যোগে  সকাল সাড়ে ১০ টায় উপজেলার টিয়াখালী ইউনিয়নের সরকারি খাস পুকুরে “ভাসা” প্রকল্পের বার্ষিক ইউনিয়ন ভিত্তিক সাঁতার প্রতিযোগিতা এবং ইউনিয়ন পরিষদে পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 'সুইমসেফ: জীবনের জন্য সাঁতার' কার্যক্রমে সফলভাবে উত্তীর্ণ শিশুরা বয়স ভিত্তিক ৪টি গ্রুপে প্রতিযোগিতায় ৫টি সাঁতার কেন্দ্র থেকে বিজয়ী মোট ৪০ জন শিশু ছেলে-২০জন এবং মেয়ে-২০জন অংশ নেয়। বয়স ভিত্তিক ৪টি গ্রুপ গুলো হলো- ৬ থেকে ৮ বছরের ছেলে এবং মেয়ে  এবং  ৯ থেকে ১০ বছরের ছেলে এবং মেয়ে। প্রতি গ্রুপে ৩জন করে ১ম, ২য় এবং ৩য় স্থান নির্বাচন করা হয়। বয়স ভিত্তিক মোট ১২ জন শিশু প্রতিযোগীতার বিজয়ী হয় ছেলে-৬ জন এবং মেয়ে-৬ জন প্রতিযোগিতায় সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্য, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, ভিআইপিসি সদস্য, শিক্ষক, ইমাম, শিশুদের অভিভাবক, সিএসআই এবং গ্রামবাসী উপস্থিত ছিলেন। সিআইপিআরবি এর পক্ষে ভাসা প্রজেক্ট এর মনিটরিং ইভালুয়েশন এন্ড লার্নিং  ম্যানেজার, ফিল্ড টিম ম্যানেজার ও  কলাপাড়া ফিল্ড অফিসের সংশ্লিষ্ট কর্মীগণ উপস্থিত ছিলেন। 

    আলোচনায় ইউপি চেয়ারম্যান মো. মাহমুদুল হাসান সুজন মোল্লা বলেন, সিআইপিআরবি সংস্থার প্রতি আমরা টিয়াখালীবাসী খুব সন্তুষ্ঠ কেননা তারা ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে যে কার্যক্রম করছে এতে আমরা সবাই উপকৃত এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম থাকলে যে কোন ধরনের সহযোগিতার আশ্বস্ত করেন তিনি।

    অনুষ্ঠান শেষে বিজয়ী  শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও প্রতিযোগিতায় অংশ নেয়া সকল শিশুকে সান্ত¡না পুরস্কার দেয়া হয়।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ