ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • পটুয়াখালী জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব গ্রহণ 

    পটুয়াখালী জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব গ্রহণ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালী জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এড হাফিজুর রহমান বলেছেন, জেলা পরিষদকে সকল জনপ্রতিনিধিদের মিলন কেন্দ্র হিসেবে গড়ে তুলে সকল উপজেলায় সমন্বিত ও টেকসই উন্নয়নে কাজ করা হবে।

    তিনি আরও বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের "শেখ হাসিনার মূলনীতি, গ্রাম শহরের উন্নতি" স্লোগান ধারণ করে মাননীয় প্রধানমন্ত্রী সকল নির্দেশনা বাস্তবায়নের সুফল প্রান্তিক পর্যায়ে পৌঁছে দিতে কাজ করবো।

    সোমবার সকালে পটুয়াখালী জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠানে তিনি একথা বলেন।

    এসময় জেলা পরিষদের প্রধান নির্বাহী অফিসার ও সদস্য বৃন্দসহ স্থানীয় গণমাধ্যম কর্মী ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।

    দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠানের শুরুতেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব, মহান মুক্তিযুদ্ধে নিহত সকল বীর সন্তান, ১৫ আগস্টের সকল শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে সর্বশেষ দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ