ঢাকা শুক্রবার, ২৬ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঝালকাঠিতে নির্মিত হবে স্পোর্টস কমপ্লেক্স: জিয়াউদ্দিন হায়দার বরিশালে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৭  বরিশালে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক বেইজিংয়ে গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪ পটুয়াখালীতে বাসে অভিযান চালিয়ে ৩৭ লাখ টাকার ইয়াবাসহ যুবক আটক শিক্ষার মান উন্নয়নে কাজ করছে সরকার: শিক্ষামন্ত্রী তরুণ তারকা নাদিরার আকাক্সক্ষা বাস্তবায়নে বাধা, পরিবারে হতাশা এইচএসসি পরীক্ষা: বরিশাল কেন্দ্রসচিবদের সঙ্গে শিক্ষামন্ত্রীর সভা বৃহস্পতিবার বরিশালে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২৭
  • তথ্য গোপন করে ফাজিল মাদ্রাসাকে কামিল স্তরে অনুমোদনের পায়তারা

     তথ্য গোপন করে ফাজিল মাদ্রাসাকে কামিল স্তরে অনুমোদনের পায়তারা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের ধানদী কামিল মাদ্রাসা রয়েছে। এরপরেও তথ্য গোপন করে একই উপজেলার পাশের কালাইয়া ইউনিয়নে মাত্র পাঁচ কিলোমিটার দূরত্বকে ১১ কিলোমিটার দাবি করে কালাইয়া রব্বানিয়া ফাজিল মাদ্রাসায় কামিল শাখার অনুমোদনের পায়তারা করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। ইসলামি আরবী বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ প্রজ্ঞাপন অনুযায়ী কাছাকাছি ১০ কিলোমিটার দূরত্বের মধ্যে কামিল মাদ্রাসা হওয়ার কোনো সুযোগ নাই। এছাড়া ওই মাদ্রাসার নামে থাকতে হবে দুই একর অখণ্ড জমি। 

    খোঁজ নিয়ে জানা গেছ,কালাইয়া রব্বানিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের আবেদনের প্রেক্ষিতে একটি বিশেষ মহলের তদবিরে রোববার রব্বানিয়া ফাজিল মাদ্রাসায় পরিদর্শনে আসেন ইসলামি আরবী বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি অধ্যাপক আবুল কালাম আজাদ ও সহকারী পরিচালক মো. জিয়াউর রহমান। 


    ইসলামি আরবী বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ধানদী কামিল মাদ্রাসা থেকে ১১ কিলোমিটার দূরত্বে কালাইয়া রব্বানিয়া ফাজিল মাদ্রাসার অবস্থান এবং মাদ্রাসার নামে দুই একর সাড়ে ১২ শতাংশ অখন্ড জমি দেখিয়ে কালাইয়া রব্বানিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ এএসএম আবদুল হাই কামিল শাখার তাফছীর বিষয়ে পাঠদানের অনুমতির জন্য আবেদন করেছেন।  

    সোমবার সরেজমিনে দেখা যায়,কালাইয়া রব্বানিয়া ফাজিল মাদ্রাসাটি কালাইয়া বন্দরের মধ্যে অবস্থিত। মাদ্রাসাটির অধ্যক্ষের কার্যালয় ও শিক্ষক মিলনায়তন ভবন-সংলগ্ন পূর্ব পাশে রয়েছে সরকারি সড়ক ও খাদ্য গুদাম। উত্তর পাশে ৫০ ফুট দূরত্বে রয়েছে নদী। 

    পশ্চিম ও দক্ষিণ পাশে দোকান। সর্বোচ্চ ৭০ থেকে ৭৫ শতাংশ জমির ওপর মাদ্রাসাটি প্রতিষ্ঠিত। ক্রয় করেও কোনোভাবে জমি বৃদ্ধি করা সম্ভব না। তাছাড়া ধানদী কামিল মাদ্রাসা ও কালাইয়া রব্বানিয়া ফাজিল মাদ্রাসার দূরত্ব মাত্র পাঁচ কিলোমিটার। 

    নাম প্রকাশ না করার শর্তে ওই মাদ্রাসার অবসরপ্রাপ্ত এক শিক্ষক বলেন,তথ্য প্রযুক্তির যুগে দূরত্ব গোপন করার কোনো সুযোগ নাই। ঢাকায় বসে ইসলামি আরবী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ধানদী কামিল মাদ্রাসা ও কালাইয়া রব্বানিয়া ফাজিল মাদ্রাসার দূরত্ব জানতে পারবে, যা পাঁচ কিলোমিটারের বেশি হবে না। 

    আর কালাইয়া রব্বানিয়া ফাজিল মাদ্রাসার দুই একর অখণ্ড জমি নাই যা সরেজমিনে যে কেউ গেলেই বুঝতে পারবে। তিনি আরও বলেন,২০০৯ সালে ইসলামি বিশ্ববিদ্যালয়ে কালাইয়া রব্বানিয়া ফাজিল মাদ্রাসায় কামিল স্তরে পাঠদানের অনুমতির জন্য আবেদন করলে অখন্ড জমির শর্ত পূরণ না থাকায় কামিল স্তরের অনুমতি দেননি। 

    ধানদী কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো. শহিদুল ইসলাম বলেন,‘পাঁচ কিলোমিটারের মধ্যে দুটি কামিল মাদ্রাসা হলে সুষ্ঠুভাবে পাড়াশোনা করানো সম্ভব না। তিনি তথ্য গোপন করে তাঁর মাদ্রাসার কাছাকাছি আরেকটি কামিল মাদ্রাসার অনুমতি না দেওয়ার জন্য ইসলামি আরবী বিশ্ববিদ্যালয়ে চলতি বছরের ১৮ সেপ্টেম্বর লিখিতভাবে আবেদন করেছেন। কালাইয়া রব্বানিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ এএসএম আবদুল হাইে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। 

    ইসলামি আরবী বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি অধ্যাপক আবুল কালাম আজাদ মুঠোফোনে কালাইয়া রব্বানিয়া ফাজিল মাদ্রাসা পরিদর্শনে আসার সত্যতা নিশ্চিত করেছেন। দূরত্ব ও অখন্ড জমির বিষয়ে তাঁর কাছে জানতে চাইলে তিনি  বলেন,এ বিষয়ে ভিসি স্যারের সঙ্গে কথা বলেন। 

    এ বিষয়ে জানার জন্য ইসলামি আরবী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আহসান উল্লাহর মুঠোফোনে (০১৮১১২০০৪৫৯) কল করলে তিনি ধরেননি। ক্ষুদেবার্তা দিলেও সাড়া দেননি।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ