ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • গলাচিপায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা

    গলাচিপায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর গলাচিপায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক তরুণের বিরুদ্ধে। গত সোমবার রাতে উপজেলার চর কাজল ইউনিয়নের চর কপালবেড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগীর বোন বাদী হয়ে অভিযুক্ত আ. রহিমের (১৮) বিরুদ্ধে গলাচিপায় থানায় মঙ্গলবার রাতে মামলা করেছেন। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন অভিযুক্ত রহিম। রহিম ওই এলাকার আবাসন প্রকল্পের বাসিন্দা মোশারফ খার ছেলে।

    ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসী জানায়, উপজেলার চর কপালবেড়া গ্রামের ওই কিশোরী পাশের ঘরে ভাত রান্না করছিল। ঘর থেকে বের হলে রহিম তাকে একাধিকবার ধর্ষণ করলে সে জ্ঞান হারিয়ে ফেলে।

    ভুক্তভোগীর বোন জানান, সন্ধ্যায় তিনি তার বোনকে রান্নাঘরে না দেখে বিভিন্ন ঘরে খোঁজাখুঁজি করে আশেপাশের বাড়িতে খোঁজ করেন ও এলাকাবাসীকে জানান।

    ভুক্তভোগী কিশোরী জানায়, ভোররাতের দিকে তার জ্ঞান ফিরলে রহিম তাকে ফেলে পালিয়ে যায়। পরে সে বাড়িতে ফিরে তার বোনকে এ ব্যাপারে জানায়।

    গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) শোনিত কুমার গায়েণ বলেন, কিশোরী ধর্ষণে আ. রহিমের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রেকর্ড করা হয়েছে। ডাক্তারি পরীক্ষার জন্য ভিকটিমকে প্রথমে পটুয়াখালী সরকারী মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ