ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর সাদ্দাম

    জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর সাদ্দাম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কুয়াকাটার কনটেন্ট ক্রিয়েটর সাদ্দাম মাল জামিন পেয়েছেন। বুধবার (২৩ নভেম্বর) দুপুর ১টার দিকে পটুয়াখালীর কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মামুনুর রহমান তার জামিন মঞ্জুর করে আদেশ দেন।

    সাদ্দাম মালের বড় ভাই সেলিম মাল জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন।

    তিনি বলেন, ‘আজ সন্ধ্যার মধ্যে তাকে পটুয়াখালী কারাগার থেকে বের করা হবে। আমরা আইনের কাছে শ্রদ্ধাশীল ছিলাম। তাকে জামিন দেওয়ায় আদালতকে ধন্যবাদ জানাই।’

    সোমবার (২১ নভেম্বর) কুয়াকাটায় সেলফি তোলাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে হাতাহাতি হয়। একপর্যায়ে বরগুনা থেকে আগত সাদিক মৃর্ধা নামের এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে সাদ্দাম মালকে আটক করে মহিপুর থানা পুলিশ। পরে ওইদিন বিকেলেই তাকে কারাগারে পাঠানো হয়।

    সাদ্দাম মাল কুয়াকাটা মাল্টিমিডিয়া নামের একটি ইউটিউব চ্যানেলে বরিশালের আঞ্চলিক ভাষায় বিভিন্ন কনটেন্টে প্রধান চরিত্রে অভিনয় করে থাকেন।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ