ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ!
  • পরবর্তী দুটি ম্যাচ নাও খেলতে পারেন নেইমার

    পরবর্তী দুটি ম্যাচ নাও খেলতে পারেন নেইমার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নেইমার জুনিয়রের গোড়ালির চোট নিয়ে সর্বশেষ খবরের অপেক্ষায় তার ভক্তরা। ব্রাজিলিয়ান দলের চিকিৎসক রদ্রিগো লেসমার একটি আপডেট দিয়েছেন। 

    সার্বিয়ার বিপক্ষে ম্যাচের পর তিনি জানান, ডান পায়ের গোড়ালিতে চোট লেগেছে নেইমারের। তার ইনজুরি কতটা গুরুতর, তা জানতে ২৪ থেকে ৪৮ ঘণ্টা  অপেক্ষা করতে হবে।

    তবে স্প্যানিশ সংবাদমাধ্যম ‌‌‘মার্কা’ জানিয়েছে, সুইজারল্যান্ডের বিপক্ষে সোমবারের ম্যাচে খেলতে পারবেন না নেইমার, এটুকু নিশ্চিত। এখন পর্যন্ত যতটুকু জানা গেছে, ক্যামেরুনের বিপক্ষে গ্রুপপর্বের তৃতীয় ম্যাচেও নেইমার অনিশ্চিত।

    এদিকে নেইমারের ঘনিষ্ট একটি সূত্র জানিয়েছে, নেইমার নিজেও বিশ্বকাপের বাকি অংশে খেলতে চান। চোট নিয়ে বড় শঙ্কা থাকলেও ব্রাজিলিয়ান সুপারস্টার মনে করছেন, হয়তো মাঠে ফিরতে পারবেন।

    সার্বিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ২-০ গোলের জয় দিয়ে হেক্সা মিশন শুরু করেছে ব্রাজিল। কিন্তু সেলেসাওদের এমন খুশির দিনে দুশ্চিন্তা হয়ে আসে নেইমারের চোট।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ