ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নারীদের স্বাবলম্বী করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী: রহমাতুল্লাহ পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী শেরে বাংলা দিবা-নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে ফুলেল শুভেচ্ছা  শিকারপুরে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ‍ভাণ্ডারিয়ায় ইউএনও’র বিরুদ্ধে প্রধান শিক্ষককে নির্যাতনের অভিযোগ বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান বেগম জিয়ার স্মৃতি বিজড়িত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি পুলক চ্যাটার্জীর মৃত্যুর রহস্য উন্মোচনে শ্বেতপত্রের দাবি
  • সন্তানের জন্য বাঁচতে চান ক্যানসারে আক্রান্ত শিক্ষিকা নাহিদা

    সন্তানের জন্য বাঁচতে চান ক্যানসারে আক্রান্ত শিক্ষিকা নাহিদা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির রাজাপুর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক নাহিদা সুলতানা (৪৫) ক্যানসারে আক্রান্ত হয়েছেন। তিনি বাঁচার আকুতি জানিয়েছেন।

    নাহিদা বাঁচতে চান তার তিন বছরের একমাত্র কন্যার জন্য।

    তার স্বামী মো. ফারুখ ইসলাম রাজাপুর প্রেসক্লাবে উপস্থিত হয়ে সাংবাদিকদের মাধ্যমে সমাজের সবার কাছে সাহায্য চেয়েছেন। তিনি নিজেও একজন শিক্ষক। রাজাপুরের আবদুল মালেক কলেজের সহকারী অধ্যাপক তিনি। ফারুখ তার স্ত্রী নাহিদার ফেসবুকে সহায়তা চেয়ে দেওয়া একটি পোষ্ট কান্না জড়িত কন্ঠে সবাইকে পড়ে শোনান।

    পোষ্টে নাহিদা লিখেন, আপনাদের সামান্য সহায়তায় বাঁচতে পারে একটি জীবন। জন্মিলে মরিতে হবে জানি। কিন্তু আমি বাচ্চার জন্য বাঁচতে চাই। আমি আমার একমাত্র ৩ বছরের মেয়ের ৪৫ বছরের জননী। দেশ-বিদেশে ব্যায়বহুল চিকিৎসা করাতে সব কিছুই শেষ করেছি আমি। আমার পরিবার আমার চিকিৎসার খরচ জোগাতে নিঃস্ব হয়ে গেছে। বর্তমানে অবস্থার আরও অবনতি হলে ডাক্তার ৬টি কেমোথেরাপি দিতে বলেন। যাতে সব মিলিয়ে প্রায় ১০ লাখ টাকার দরকার। আমরা বেসরকারি শিক্ষক দম্পতির পক্ষে এ টাকার ব্যবস্থা করা সম্ভব নয়। তাই আজ আমি লজ্জা ভুলে স্বজন, বন্ধুবান্ধব, শিক্ষিক, আমার প্রিয় শিক্ষার্থী, শুভানুধ্যায়ী, বিত্তশালীসহ সবার কাছে দোয়া ও চিকিৎসা সহায়তা  কামনা করছি।

    সাহায্য পাঠানোর জন্য বিকাশ (পাসোর্নাল) ০১৭৩১৪৯৬৩৪১ নম্বর। এছাড়া ইসলামী ব্যাংক রাজাপুর শাখার হিসেব নম্বর ২০৫০৩৯৩০২০০০১৫৭১৬- এ ও সাহায্য পাঠাতে পারেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ