ঢাকা শনিবার, ১০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে মৎস্যজীবী গ্রাম সংগঠনের সদস্যদের সাথে মতবিনিময় কুয়াকাটায় সেনা কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবকের কারাদণ্ড ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিল্লাই ভাণ্ডারিয়ায় ছাত্রদল নেতাসহ হানিট্রাপ চক্রের তিন সদস্য আটক উজিরপুর প্রেসক্লাবের সভাপতি লিটন, সম্পাদক সেন্টু বরিশালে কড়াপুরে মাদকের আসর থেকে পুলিশ সদস্যসহ আটক ৪ বিক্ষোভে উত্তপ্ত দিল্লি, রাস্তায় নামছে ২৩ হাজার সশস্ত্র পুলিশ গৌরনদীতে ঋণের চাঁপ সইতে না পেরে চা দোকানির আত্মহত্যা শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কলাপাড়া ও কুয়াকাটা বিএনপির দুই নেতার পদ স্থগিত উজিরপুরে ৩৪০০ জেলের মাঝে ভিজিএফের চাল বিতরণ শুরু
  • ৪৩ হাজার কোটিতে ৬ সাবমেরিন কিনছে ভারত

    ৪৩ হাজার কোটিতে ৬ সাবমেরিন কিনছে ভারত
    ছবি : প্রতীকী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারতীয় নৌবাহিনীর জন্য ৪৩,০০০ কোটি টাকা খরচ করে ছ’টি ডুবোজাহাজ (সাবমেরিন) কেনা হচ্ছে। শুক্রবার (৪ জুন) দেশটির কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের উপস্থিতিতে সমরাস্ত্র ক্রয় সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাসম্পন্ন ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল (ডিএসি)-এর বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

    প্রতিবেদনে বলা হয়, নর্থ ব্লক সূত্রের খবর, ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পে কৌশলগত অংশিদারিত্বের ভিত্তিতে আগামী তিন দশকে এই কর্মসূচিটি সম্পন্ন হবে বলে সিদ্ধান্ত হয়েছে বৈঠকে। এই মডেলে একটি বেসরকারি সংস্থা কোনও একটি নির্দিষ্ট প্রকল্পের জন্য বিদেশি প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাণকারী সংস্থার সঙ্গে বোঝাপড়ায় যেতে পারে। এই মডেলে দ্বিতীয় বারের জন্য প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুত করতে চলেছে ভারত। এর আগে সামরিক হেলিকপ্টার বানানোর প্রকল্পের ক্ষেত্রেও একই পথে হেঁটেছিল প্রতিরক্ষা মন্ত্রক। যদিও টাকার অঙ্কে ডুবোজাহাজ প্রকল্পটি দ্বিগুণের বেশি।

    আরো বলা হয়, প্রায় এক দশক আগে ফরাসি সংস্থা ডিসিএনএস-এর সঙ্গে নকশা ও প্রযুক্তিগত সহায়তা চুক্তির ভিত্তিতে ৬টি কলভরী গোত্রের স্করপেন ডুবোজাহাজ বানানো শুরু করেছে ভারত। এই প্রকল্পের নাম ‘প্রজেক্ট ৭৫’। ওই গোত্রের প্রথম স্টেলথ ডুবোজাহাজ আইএনএস কলভরীকে ২০১৫ সালের অক্টোবরে নৌবাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছিল। গত বছর নভেম্বরে এই গোত্রের শেষ ডুবোজাহাজটি হাতে পেয়েছে নৌবাহিনী।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ