ঢাকা শনিবার, ১০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে মৎস্যজীবী গ্রাম সংগঠনের সদস্যদের সাথে মতবিনিময় কুয়াকাটায় সেনা কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবকের কারাদণ্ড ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিল্লাই ভাণ্ডারিয়ায় ছাত্রদল নেতাসহ হানিট্রাপ চক্রের তিন সদস্য আটক উজিরপুর প্রেসক্লাবের সভাপতি লিটন, সম্পাদক সেন্টু বরিশালে কড়াপুরে মাদকের আসর থেকে পুলিশ সদস্যসহ আটক ৪ বিক্ষোভে উত্তপ্ত দিল্লি, রাস্তায় নামছে ২৩ হাজার সশস্ত্র পুলিশ গৌরনদীতে ঋণের চাঁপ সইতে না পেরে চা দোকানির আত্মহত্যা শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কলাপাড়া ও কুয়াকাটা বিএনপির দুই নেতার পদ স্থগিত উজিরপুরে ৩৪০০ জেলের মাঝে ভিজিএফের চাল বিতরণ শুরু
  • ভারতে একযোগে তিন হাজার ডাক্তারের পদত্যাগ

    ভারতে একযোগে তিন হাজার ডাক্তারের পদত্যাগ
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারতে সরকারিভাবে মৃত্যুর যে সংখ্যা প্রকাশ করা হচ্ছে, প্রকৃত সংখ্যা তার চেয়ে বেশ কয়েকগুণ বেশি। এমন ভয়াবহ পরিস্থিতির মধ্যেই দেশটির মধ্যপ্রদেশের প্রায় তিন হাজার জুনিয়র ডাক্তার পদত্যাগ করেছেন।

    করোনা আক্রান্ত হলে নিজেরসহ পরিবারের সদস্যদের বিনামূল্যে চিকিৎসা দেওয়া, বৃত্তি বাড়ানোসহ বিভিন্ন দাবিতে ধর্মঘট ডাকেন ভারতের মধ্যপ্রদেশের চিকিৎসকরা। হাইকোর্ট তাদের এই ধর্মঘটকে অবৈধ ঘোষণা করে। প্রতিবাদে রাজ্যটির ছয়টি হাসপাতালের তিন হাজার নবীন ডাক্তার একযোগে পদত্যাগ করেছেন।

    সোমবার ধর্মঘট শুরুর পর বৃহস্পতিবার মধ্যপ্রদেশের হাইকোর্ট বলেন, চিকিৎসকদের এই ধর্মঘট অবৈধ। ২৪ ঘণ্টার মধ্যে কাজে যোগ দেয়ার নির্দেশ দেন কোর্ট।

    এই সিদ্ধান্তের প্রতিবাদ জানায় নবীন চিকিৎসকদের সংগঠন-মধ্যপ্রদেশ জুনিয়র ডক্টর এসোসিয়েশন। এরপর শুক্রবার সন্ধ্যায় রাজ্যের ছয় হাসপাতালের প্রায় তিন হাজার নবীন চিকিৎসক একযোগে পদত্যাগ করেন।

    আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছে সংগঠনটি।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ