ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • গলাচিপায় গাঁজা ও ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

    গলাচিপায় গাঁজা ও ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর গলাচিপায় গোয়েন্দা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রীকে আটক করা হয়েছে। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই নজরুল ইসলাম শাখারিয়া-আমখোলা সড়কস্থ এলাকা থেকে মো. সেলিম মিয়াকে (৪৫) আটক করেন। এসময় মাদকের সঙ্গে জড়িত থাকায় সেলিমের স্ত্রী ফলোয়ার বেগমকেও (৪০) আটক করা হয়।

    আটককৃত সেলিম মিয়ার বিরুদ্ধে গলাচিপা থানায় এক ডজন মাদক মামলা রয়েছে। সেলিম উপজেলার আমখোলা ইউনিয়নের বাঁশবুনিয়ার রামধুলার বাসিন্দা ইসমাইল মিয়ার ছেলে। পটুয়াখালী ডিবি পুলিশের ওসি একে এম আজমল হুদা বিষয়টি নিশ্চিত করেছেন।

    ডিবি পুলিশের ওসি একে এম আজমল হুদা বলেন, আটককৃতরা দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থেকে মাদকদ্রব্য এনে পটুয়াখালীর প্রত্যন্ত অঞ্চলে সরবরাহ করতো। এমন তথ্যের ভিত্তিতে সেলিম ও তার স্ত্রী ফলোয়ারকে হাতেনাতে আটক করা হয়। অভিযানকালে তাদের কাছ থেকে এক কেজি গাঁজা ও ১০৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়।  সংশ্লিষ্ট থানার মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ