ঢাকা বুধবার, ০৮ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • মঠবাড়িয়ায় ৮ বিবাহ করা চাকরিচ্যুত সেনা সদস্য গ্রেপ্তার আগৈলঝাড়ায় ৬০০ টাকার পেট্রোলের জন্য ৫০০ টাকা গাড়ী ভাড়া বিডিআর হত্যাকাণ্ড দেখে ফেলায় আমার স্বামীকে হত্যা করেন জিয়াউল আন্দোলনকারীদের দায়মুক্তি দিয়ে জুলাই গণঅভ্যুত্থান বিল পাস মাছের বাজারে বৈশাখের আমেজ, ‍ইলিশের কেজিতে বেড়েছে ৪০০ টাকা  শতকোটি টাকা দুর্নীতির অভিযোগে আসিফ নজরুলের বিরুদ্ধে দুদকে আবেদন বানারীপাড়ায় জীবিকার শেষ সম্বল হারিয়ে বাচ্চু’র আর্তনাদ যুক্তরাষ্ট্রকে ১০ দফা প্রস্তাব মেনে নিতে বাধ্য করা হয়েছে: ইরান জাল সনদধারী শিক্ষকদের বিষয়ে সংসদে যা বললেন শিক্ষামন্ত্রী সন্ত্রাসবিরোধী সংশোধনী বিল পাস, নিষিদ্ধই থাকছে আওয়ামী লীগের কার্যক্রম
  • আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষ, হাসপাতালে ১২ জন

    আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষ, হাসপাতালে ১২ জন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    লালমনিরহাটে বিশ্বকাপ ফুটবল খেলার পতাকা নামানোর ঘটনাকে কেন্দ্র করে আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১২জন আহত হয়েছেন বলে খবর।

    রোববার (৪ ডিসেম্বর) সকালে গনমাধ্যমকে এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেন লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম।

    শনিবার (৩ ডিসেম্বর) রাতে সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের সামুটারি এলাকায় দুই দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ঘটে।

    পুলিশ ও স্থানীয়রা জানান, আর্জেন্টিনা ও ব্রাজিলের পতাকা নামানোর ঘটনাকে কেন্দ্র করে কয়েক দিন ধরে ওই গ্রামে দুই গ্রুপের মধ্যে বিতর্ক চলে আসছিল। শনিবার সন্ধ্যায় ওই গ্রামের আর্জেন্টিনার সমর্থক আব্দুল্লাহ আল মামুন ব্রাজিলের সমর্থক কফি আনানের ওপর পতাকা নামিয়ে চুরির অভিযোগ তুলে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ঘটনা ঘটে।  

    একপর্যায়ে তাদের দুই পরিবারের লোকজন খবর পেয়ে সংঘর্ষে জড়ায়। খবর পেয়ে সদর থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই দু'পক্ষের অন্তত ১২ জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করে।

    এদিকে সদর উপজেলার উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন হাসপাতালে গিয়ে উভয় পক্ষের আহতদের চিকিৎসার খোঁজখবর নেন এবং  উভয় গ্রুপকে শান্ত থাকতে অনুরোধ করেন।

    লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদ আলম বলেন, মূলত পতাকা নামানোর ঘটনাকে কেন্দ্র করেই এ সংঘর্ষ  ঘটেছে। খবর পেয়েই তাৎক্ষণিক পুলিশ পাঠানো হয়েছিল। এ নিয়ে কোন পক্ষই  লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।  


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ