ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নারীদের স্বাবলম্বী করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী: রহমাতুল্লাহ পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী শেরে বাংলা দিবা-নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে ফুলেল শুভেচ্ছা  শিকারপুরে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ‍ভাণ্ডারিয়ায় ইউএনও’র বিরুদ্ধে প্রধান শিক্ষককে নির্যাতনের অভিযোগ বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান বেগম জিয়ার স্মৃতি বিজড়িত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি পুলক চ্যাটার্জীর মৃত্যুর রহস্য উন্মোচনে শ্বেতপত্রের দাবি
  • ঝালকাঠিতে দুর্নীতি বিরোধী দিবস পালিত

    ঝালকাঠিতে দুর্নীতি বিরোধী দিবস পালিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠিতে নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে দিবসটির কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম। 


    পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম। 

    অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামাল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. মইনুল হক, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) সভাপতি হেমায়েত হোসেন ও সচেতন নাগরিক কমিটির সভাপতি ড. কামরুন্নেছা আজাদ। অনুষ্ঠান পরিচালনা করেন টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর মিজানুর রহমান। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন। জেলা প্রশাসন, সচেতন নাগরিক কমিটি (সনাক) ও দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ