ঢাকা রবিবার, ১৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  •  ‘জুয়ার আখড়া’, ইউপি মেম্বারসহ গ্রেফতার ৮

     ‘জুয়ার আখড়া’, ইউপি মেম্বারসহ গ্রেফতার ৮
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    লক্ষ্মীপুরের রায়পুর জেলা পরিষদ ডাকবাংলোয়  ‘জুয়ার আখড়া’ থেকে ইউপি সদস্যসহ আটজনকে গ্রেফতার করা হয়েছে।


    শনিবার রাত সাড়ে ৯টার দিকে রায়পুর শহরের উপজেলা পরিষদ সড়কের জেলা পরিষদে ডাকবাংলো থেকে গোয়েন্দা সংস্থা (ডিবি) অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

    রোববার দুপুরে জুয়া আইনে গ্রেফতার দেখিয়ে লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে কারাগারে  পাঠানো হয়েছে।

    গ্রেফতার ব্যক্তিরা হচ্ছে- জুয়া খেলার সামগ্রীসহ মো. কামাল হোসেন (৪৮), রায়পুরের সোনাপুর ইউপি সদস্য আবদুল্যাহ আল-মামুন (৩৬), ব্যবসায়ী আবদুল্লাহ আল-মামুন (৩০), আবদুল্যাহ আল-মামুন (৩৫), ফজলুল হক (৫২), মো. রাসেল (৩৯), মো. বিল্লাল হোসেন (৩৩) ও জামাল হোসেন (৩৮)।  

    স্থানীয় বাসিন্দারা জানান, রায়পুর পৌরসভার কাউন্সিলর আবদুল কাদের রিয়াজের কাছ থেকে সাড়ে তিন বছর আগে ডাকবাংলোর মিলনায়তন লিজ বাতিল করে নিজেরাই পরিচালনা করছেন জেলা পরিষদ।  সেখানে বিয়ে ও সরকারি-বেসরকারি বিভিন্ন দিবসের অনুষ্ঠান হয়ে থাকে।

    বর্তমানে ভবনের দোতলায় বিভিন্ন জায়গা থেকে আসা ভ্রাম্যমাণ ছোট ব্যবসায়ীরা ভাড়ায় বসবাস করছেন। তার পাশেই ডাকবাংলোর আবাসিক কক্ষে সরকারি কর্মকর্তারা রাত যাপন করে থাকেন।  বাংলোর পেছনের দুটি কক্ষে পরিবার নিয়ে বসবাস করেন তত্বাবধায়ক বিল্লাল হোসেন।

    রায়পুর জেলা পরিষদের তত্বাবধায়ক বিল্লাল হোসেন বলেন, ঘটনার সময় আমি মসজিদে ছিলাম। এ সম্পর্কে কিছুই জানি না।  

    তবে এ ঘটনায় আটক অভিযুক্তরা বলেন, ‘দুষ্টামি করতে গিয়ে ধরা খেয়ে গেছি। ভুল আর হবে না’।

    লক্ষ্মীপুর গোয়েন্দা সংস্থার (ডিবি) ওসি আজিজুর রহমান বলেন, গোপন সংবাদ পেয়ে এসআই টিপু সুলতান ঘটনার সময় রিয়াজ কাউন্সির বের হতে দেখেন। তাকে

    স্পটে না পাওয়ায় এক মেম্বারসহ আট জুয়ারিতে গ্রেফতার করা হয়েছে। তাদের জুয়া আইনে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

    লক্ষ্মীপুর-জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা কুল প্রদিপ চাকমা বলেন, এবিষয়ে আমার জানা নাই। আজকেই সংবাদ পেলাম। সংশ্লিষ্টরা যদি জড়িত থাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ