ঢাকা সোমবার, ১৬ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • বরিশালে কমেছে করোনা আক্রান্তের সংখ্যা

    বরিশালে কমেছে করোনা আক্রান্তের সংখ্যা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে কমেছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। পাশাপাশি বেড়েছে সুস্থতার হারও। 

    গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৫ জন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন। বিপরীতে সুস্থতা লাভ করেছেন ৩৪ জন ব্যক্তি। এ নিয়ে বিভাগে সর্বমোট ১৩ হাজার ৯৬৯ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। অপরদিকে বিভাগে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ৭১৬ জনে।

    তবে এই সময়ে কোন মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। ‍এর আগের ২৪ ঘণ্টায় সুস্থতার সংখ্যা ছিল ৩৭। সে হিসেবে গত দিনের তুলনায় সুস্থতার হার কিছুটা হলেও কমেছে। 

    শনিবার (৫ জুন) বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রেরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

    বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় বরিশালে করোনায় আক্রান্ত হয়েছেন ২ জন, সুস্থ ১৮ জন। ‍এছাড়া পটুয়াখালীতে আক্রান্তের সংখ্যা ২, সুস্থতার সংখ্যা ৫, পিরোজপুরে আক্রান্ত হয়েছেন ৮ জন, সুস্থ ১১। ভোলায় ২ জন করে ব্যক্তি করোনা থেকে সুস্থ ‍এবং নতুন করে আক্রান্ত হয়েছেন। এছাড়া ঝালকাঠিতে  ১ জনের করোনা শনাক্ত হলেও সুস্থতার হার শূন্য। তবে ২৪ ঘণ্টায় বরগুনায় কোন শনাক্ত বা সুস্থতার খবর পাওয়া যায়নি। 

    প্রসংগত, বরিশালে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ২৮৮ জন ব্যক্তি মৃত্যুবরণ করেছেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ