ঢাকা সোমবার, ১৬ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • জন্মের ৬ ঘণ্টা পরই তিন নবজাতকের মৃত্যু

    জন্মের ৬ ঘণ্টা পরই তিন নবজাতকের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জন্মের ৬ ঘণ্টা পরই মারা গেছে সেলিনা বেগমের গর্ভ থেকে জন্ম নেয়া ৩টি ছেলে নবজাতক। শনিবার দিবাগত রাত ১২টার দিকে বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে এ ঘটনা ঘটে।

    এর আগে বিকাল ৪টার দিকে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশু ৩টির জন্ম দেন সেলিনা বেগম। তিনি হিজলার গুয়াবাড়িয়া ইউনিয়নের দিনমজুর ফারুক বেপারীর স্ত্রী।

    হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহরাজ হায়াত জানান, সেলিনা বেগমের সাড়ে ৬ মাস বয়সে অকাল গর্ভপাত হয়েছে। জন্ম নেয়া ৩ শিশুর প্রত্যেকের শারীরিক ওজন ছিল এক কেজিরও কম। তাছাড়া তাদের শ্বাসকষ্টও ছিল। যে কারণে জন্মের পর পরই উন্নত চিকিৎসার জন্য নবজাতকদের শেবাচিমে নিয়ে যাওয়ার পরমর্শ দেয়া হয়েছিল।

    ডা. শাহরাজ হায়াত জানান, অর্থাভাবে ফারুক মিয়া যথাসময়ে নবজাতকদের শেবাচিম হাসপাতালে নিতে পারেননি। শনিবার রাত ৮টার দিকে হিজলা থেকে রওনা হয়ে রাত ১২টার দিকে শেবাচিম হাসপাতালে পৌঁছায়। পৌঁছানের পর ৩ নবজাতককে আইসিইউতে নেয়ার আগেই তাদের মৃত্যু ঘটে।

    তাৎক্ষণিক অর্থ জোগাড় করে শেবাচিম হাসপাতালে নিতে পারলে তাদের বাঁচানো যেত বলে জানিয়েছেন শিশু ৩টির বাবা ফারুক মিয়া।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ