ঢাকা শনিবার, ১০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে মৎস্যজীবী গ্রাম সংগঠনের সদস্যদের সাথে মতবিনিময় কুয়াকাটায় সেনা কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবকের কারাদণ্ড ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিল্লাই ভাণ্ডারিয়ায় ছাত্রদল নেতাসহ হানিট্রাপ চক্রের তিন সদস্য আটক উজিরপুর প্রেসক্লাবের সভাপতি লিটন, সম্পাদক সেন্টু বরিশালে কড়াপুরে মাদকের আসর থেকে পুলিশ সদস্যসহ আটক ৪ বিক্ষোভে উত্তপ্ত দিল্লি, রাস্তায় নামছে ২৩ হাজার সশস্ত্র পুলিশ গৌরনদীতে ঋণের চাঁপ সইতে না পেরে চা দোকানির আত্মহত্যা শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কলাপাড়া ও কুয়াকাটা বিএনপির দুই নেতার পদ স্থগিত উজিরপুরে ৩৪০০ জেলের মাঝে ভিজিএফের চাল বিতরণ শুরু
  • প্রতিবাদ করায় ভাইবোনকে গ্রেফতার করল ইসরাইলি পুলিশ

    প্রতিবাদ করায় ভাইবোনকে গ্রেফতার করল ইসরাইলি পুলিশ
    ছবি: সংগৃহিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পূর্ব জেরুজালেমের শেখ জারাহ বসতি থেকে উচ্ছেদের প্রতিবাদ করায় দুই ভাইবোনকে গ্রেফতার করেছে ইসরাইলি পুলিশ। তারা হলেন মুনা আল কুর্দ এবং তার ভাই মোহাম্মদ আল কুর্দ। 

    এর আগে শেখ জারাহতে প্রতিবাদ কর্মসূচির নিউজ সংগ্রহের সময় আলজাজিরার সাংবাদিক জিভারা বুদেইরিকে গ্রেফতার করে ইহুদি বাহিনী। অবশ্য কয়েক ঘন্টা পরে তাকে ছেড়ে দেয়া হয়।
     
    দুই ভাইবোনকে গ্রেফতারের বিষয়ে তাদের বাবা নাবিল আল কুর্দ বলেন, পুলিশ শেখ জারাহতে তাদের বাড়িতে হানা দেয়। তারা মুনা আল কুর্দকে গ্রেফতার  করে নিয়ে যায় এবং মোহাম্মদ আল কুর্দকে থানায় হাজির হওয়ার নির্দেশ দেয়। পরে আইনজীবী নাসের ওদেহ জানান, মোহাম্মদ আল কুর্দকেও গ্রেফতার  করেছে ইসরাইলি বাহিনী।
     
    সন্তানদের গ্রেফতারের বিষয়ে সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস এজেন্সিকে নাবিল আল কুর্দ বলেন, তাদের গ্রেফতারের কারণ হলো-নিজ বাড়ি ছেড়ে চলে যেতে না চাওয়া। 

    ইসরাইলি পুলিশ কাউকে মত প্রকাশ করতে দিতে চায় না অভিযোগ করে দুই সন্তানের বাবা বলেন, তারা আমাদেরকে চুপ করিয়ে দিতে চায়।
     
    আল জাজিরার খবরে বলা হয়, ফিলিস্তিনের প্রখ্যাত মানবাধিকার কর্মী মুনা আল-কুর্দ অধিকৃত পূর্ব জেরুজালেমের শেখ জারাহ বসতিতে ইসরাইলের অবৈধ দখলদারিত্বের বিরুদ্ধে আন্দোলনের নেতৃত্ব দিয়ে আসছিলেন। এই অঞ্চলে গত তিন মাস ধরে ইসরাইলি বাহিনীর বলপ্রয়োগপূর্বক উৎখাতের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে হ্যাশট্যাগে ‘সেইভ শেখ জারাহ’ ক্যাম্পেইন চালিয়ে আসছিলেন দুই ভাই-বোন। তাদের এই আন্দোলন সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্বের নজর কাড়ে। 

    গত মাসে ইসরাইলি পুলিশ শেখ জারাহ বসতি থেকে ফিলিস্তিনিদের চলে যাওয়ার নির্দেশের পর মুনা ও তার ভাইয়ের নেতৃত্বে হাজার হাজার ফিলিস্তিনি বিক্ষোভ শুরু করেন যা এখনও চলমান রয়েছে। 


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ