ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • মোংলা বন্দর উন্নয়ন সংগ্রাম পরিষদের মতবিনিময় সভা

    মোংলা বন্দর উন্নয়ন সংগ্রাম পরিষদের মতবিনিময় সভা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মোংলা বন্দর উন্নয়ন সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।

    সোমবার (১৯ ডিসেম্বর) সকাল ১১টায় মোংলা বন্দর উন্নয়ন সংগ্রাম পরিষদের আহবায়ক মো. শাহ আলম (ভিপি) এর সভাপতিত্বে ও সদস্য মোংলা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হাসান গাজী'র সঞ্চালনায় মোংলা প্রেস ক্লাব কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

    মতবিনিময় সভায় বক্তারা বলেন, মোংলা বন্দর উন্নয়ন করার জন্য এ আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। ইতি পুর্বে বহু সংগঠন তৈরী হয়েছিল, এর মধ্যেও কিছু ষড়যন্ত্রকারীরা সামনে এগোতে দেয়নী। আজকে এ সংগঠনের সদস্যদের মধ্যে যদি কেউ নিজের সার্থ হাসিল করা বা কমিটিতে নাম রেখে গোপনে ষড়যন্ত্রকারীদের সাথে আতায়াত করে মোংলা বন্দর সহ দেশের উন্নয়নে বাধা সৃষ্টি করে বা নিজে আর্থীক সুবিধা নেয়ার জন্য ফায়দা লোটার চেষ্টা করে তা হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা নেয়ার আহবান জানানো হয়। 

    এসময় অন্যান্যদের মধ্য মোংলা বন্দর উন্নয়ন সংগ্রাম পরিষদের সদস্য সচীব মো. নাছির হাওলাদার, মোংলা বন্দর বণিক সমিতির সভাপতি মো. হাবিবুর রহমান মাস্টার, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম খোকন, মোংলা বন্দর মেরিন ইঞ্জিনিয়ার ওয়ার্কশপের সভাপতি মো. ওমর ফারুক, সাধারণ সম্পাদক শহিদুল ইসলামসহ কার্যনির্বাহী সদস্যরা উপস্থিত ছিলেন।

    মতবিনিময় সভাশেষে কার্যনির্বাহী কমিটির ১৩৩ সদস্যদের নাম ঘোষনা করেন মোংলা বন্দর উন্নয়ন সংগ্রাম পরিষদের আহবায়ক ভিপি শাহ আলম।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ