ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নারীদের স্বাবলম্বী করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী: রহমাতুল্লাহ পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী শেরে বাংলা দিবা-নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে ফুলেল শুভেচ্ছা  শিকারপুরে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ‍ভাণ্ডারিয়ায় ইউএনও’র বিরুদ্ধে প্রধান শিক্ষককে নির্যাতনের অভিযোগ বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান বেগম জিয়ার স্মৃতি বিজড়িত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি পুলক চ্যাটার্জীর মৃত্যুর রহস্য উন্মোচনে শ্বেতপত্রের দাবি
  • ঝালকাঠিতে স্কুলের তিনটি পদে নিয়োগে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন

     ঝালকাঠিতে স্কুলের তিনটি পদে নিয়োগে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির রাজাপুরের আঙ্গারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমানের স্বেচ্ছাচারিতা, অনিয়ম, দুর্নীতি ও অবৈধ নিয়োগ বাণিজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়েছে। 

    সোমবার সকালে রাজাপুর-কাঁঠালিয়া সড়কের বিদ্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে মানেজিং কমিটির সদস্য, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা অংশ গ্রহণ করেন। 

    এতে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা ফজলুল হক, দাতা সদস্য ফারুক হাওলাদার, নুরুজ্জামান, বেলায়েত হোসেন, ইউপি সদস্য এমএ শুক্কুর, অভিভাবক ইউনুচ আলী ও সাবেক ছাত্রী নাসরিন আক্তার। 

    বক্তারা অভিযোগ করেন, ম্যানেজিং কমিটির কাউকে না জানিয়ে প্রধান শিক্ষক টাকার বিনিময়ে একই পরিবারের তিন জনকে তিনটি পদে নিয়োগ দিয়েছে। প্রধান শিক্ষককে প্রত্যাহার ও নিয়োগ বাতিলেরও দাবি করা হয় কর্মসূচি থেকে। 

    এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, নিয়োগে অনেক আগেই যথাযথ প্রক্রিয়ায় হয়েছে। নিয়োগে কোন দুর্নীতি অনিয়ম হয়নি বলেও দাবি করেন তিনি।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ