ঢাকা সোমবার, ১৬ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • করোনা : বরিশালে নতুন শনাক্ত ৪১

    করোনা : বরিশালে নতুন শনাক্ত ৪১
    ছবি : প্রতীকী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গত ২৪ ঘণ্টায় বরিশালে করোনা শনাক্ত হয়েছে ৪১ জনের। এ নিয়ে মোট শনাক্ত সংখা ১৫ হাজার ৭৭৫ জন। সোমবার (৭ জুন) বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রেরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৭ জন। এ নিয়ে মোট সুস্থতার সংখ্যা ১৩ হাজার ৯৯৬ জনে দাঁড়িয়েছে। তবে একই সময়ে কোন মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

    বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় বরিশাল জেলায় করোনা আক্রান্ত হয়েছেন ৮ জন, সুস্থ ১৫ জন। ‍এছাড়া পটুয়াখালীতে আক্রান্তের সংখ্যা ৮, পিরোজপুরে আক্রান্ত হয়েছেন ১৫ জন, সুস্থ ৬। ভোলায় আক্রান্তের সংখ্যা ২। 

    অপরদিকে ঝালকাঠিতে  করোনা শনাক্ত হয়েছে ৪ জনের, সুস্থতার সংখ্যা ৬, বরগুনায় শনাক্ত হয়েছেন ৪ জন করোনায় আক্রান্ত রোগী হিসেবে। তবে ২৪ ঘণ্টায় পটুয়াখালী, ভোলা ‍এবং বরগুনা জেলায় সুস্থতার কোন তথ্য পাওয়া যায়নি।

    প্রসংগত, বরিশালে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ২৮৮ জন মৃত্যুবরণ করেছেন।বেরিতিদ
    বরিশালে আবারও বেড়েছে করোনা শনাক্তের সংখ্যা


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ