ঢাকা শনিবার, ১০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে মৎস্যজীবী গ্রাম সংগঠনের সদস্যদের সাথে মতবিনিময় কুয়াকাটায় সেনা কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবকের কারাদণ্ড ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিল্লাই ভাণ্ডারিয়ায় ছাত্রদল নেতাসহ হানিট্রাপ চক্রের তিন সদস্য আটক উজিরপুর প্রেসক্লাবের সভাপতি লিটন, সম্পাদক সেন্টু বরিশালে কড়াপুরে মাদকের আসর থেকে পুলিশ সদস্যসহ আটক ৪ বিক্ষোভে উত্তপ্ত দিল্লি, রাস্তায় নামছে ২৩ হাজার সশস্ত্র পুলিশ গৌরনদীতে ঋণের চাঁপ সইতে না পেরে চা দোকানির আত্মহত্যা শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কলাপাড়া ও কুয়াকাটা বিএনপির দুই নেতার পদ স্থগিত উজিরপুরে ৩৪০০ জেলের মাঝে ভিজিএফের চাল বিতরণ শুরু
  • ভারতে শিশুদের ওপর করোনা টিকার ট্রায়াল শুরু

    ভারতে শিশুদের ওপর করোনা টিকার ট্রায়াল শুরু
    ছবি : প্রতীকী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারতে করোনা মহামারির তৃতীয় ঢেউ আছড়ে পরলে তাতে শিশুরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। সেই প্রেক্ষিতে এবার রাজধানী নয়াদিল্লিতে শিশুদের ওপর ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করতে যাচ্ছে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স (এইমস)। আজ সোমবার (৭ জুন) থেকে এই কার্যক্রম শুরু হবে। বিহারের পাটনায় আরো আগেই শিশুদের ওপর টিকার ট্রায়াল শুরু হয়েছে গেছে।

    এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ট্রায়ালে ২ থেকে ১৮ বছর বয়সী শিশু ও কিশোরদের শরীরে কোভ্যাক্সিনের টিকা দেওয়া হবে। গত ১৩ মে এর অনুমতি দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। ভারতে এখন কোভিশিল্ড, কোভ্যাক্সিন ও স্পুটনিক-৫ এই তিনটি ভ্যাকসিন দেওয়া হচ্ছে। কিন্তু এগুলো কেবল প্রাপ্তবয়স্কদের জন্য অনুমোদিত।

    বিশ্বে এখন পর্যন্ত অল্প কয়েকটি দেশে শিশুদের ওপর সীমিত পরিসরে টিকা প্রয়োগের অনুমতি দেওয়া হয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্র ও কানাডায় ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিন এবং চীনে সিনোভ্যাকের টিকা। ৩ থেকে ১৭ বছর বয়সীদের ওপর এগুলো প্রয়োগ করা হচ্ছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ