ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে প্রভাবশালীদের নিয়ন্ত্রণে ৩৪ পয়েন্টে চলছে অবৈধ বালু উত্তোলন সাগরে ঘূর্ণিঝড় আকভান, বাড়াচ্ছে গতি ও শক্তি দক্ষিণ বাংলার উন্নয়নে সুনির্দিষ্ট পরিকল্পনা প্রণয়ন করছে সরকার : জহির উদ্দিন স্বপন রাজাপুরে ‘জয়বাংলা’ স্লোগান, টিসি পাচ্ছে ১৫ শিক্ষার্থী সোলার প্যানেলে চলছে ঝালকাঠি ডিসি কার্যালয়, উদ্বৃত্ত বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন! বাউফলে হাত পা উদ্ধারের তিনদিন পর পাওয়া গেল খণ্ডিত দেহ ও মাথা, গ্রেপ্তার দুই বরগুনায় অসুস্থ রোগীকে নাটক করেন বলার অভিযোগ, মৃত্যুর পর চার নার্সকে শোকজ পটুয়াখালীতে এতিমের বরাদ্দ সাড়ে ৩ কোটি টাকা, তালিকায় গরমিল অনিয়মের প্রতিবাদের নেতৃত্ব দেওয়ায় বরিশালে নার্সিং ইনস্টিটিউটের  শিক্ষার্থীকে বহিষ্কার
  • কাঁঠালিয়ায় যুবকের লাশ উদ্ধার

    কাঁঠালিয়ায় যুবকের লাশ উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির কাঁঠালিয়ার আনইলবুনিয়া গ্রাম থেকে হৃদয় খান নামের এক যুবকের লাশ উদ্ধার করছে পুলিশ। শুক্রবার সকালে বাড়ির পাশে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় তাঁর লাশ উদ্ধার করা হয়। নিহত হৃদয় খান (২২) কাঁঠালিয়া উপজেলার আনইলবুনিয়া গ্রামের মো. আব্দুল কুদ্দুস খানের ছেলে।  

    পুলিশ জানায়, শুক্রবার সকালে আব্দুল কুদ্দুস তাঁর বাড়ির সামনের কমলা গাছের সাথে ছেলে হৃদয় খানের লাশ ঝুলতে দেখে কাঁঠালিয়া থানায় খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। 

    হৃদয়ের মৃত্যু রহস্যজনক বলে জানিয়েছে পুলিশ। তবে এখন পর্যন্ত মৃত্যুর সঠিক কোন কারন পাওয়া যায়নি। কাঁঠালিয়া থানায় এস আই মো. কাইয়ুম বাহাদুর জানান, খবর পেয়ে হৃদয় খানের লাশ উদ্ধার করে সুরতহাল করা হয়েছে। এ ব্যপারে থানায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ