ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • কলাপাড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পর্যটক নিহত

    কলাপাড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পর্যটক নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালী কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কে ঘন কুয়াশায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সাইফুল ইসলাম নামে এক পর্যটক নিহত হয়েছে।

    এসময় ওই মোটরসাইকেলের এক আরহী অনুপ আহত হন। রোরবার রাত সাড়ে দশটার দিকে নীলগঞ্জ ইউপির সলিমপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম (২৩) বরিশাল গৌরনদী থানার বাটাজোড় গ্রামের হানিফ শরীফের ছেলে।

    তিনি পেশায় একজন ইলেকট্রিশিয়ান ছিলেন। নিহতের স্বজন ও পুলিশ জানায়, বরিশাল থেকে মোটরসাইকেলযোগে সাইফুলসহ চার বন্ধু কুয়াকাটায় ভ্রমনের উদ্দেশ্যে যাত্রা করে। পথিমধ্যে দুর্ঘটনাকবলিত এলাকায় ঘন কুয়াশায় সাইফুলের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক সুরক্ষা পিলারে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলে থাকা দুজনেই আঘাতপ্রাপ্ত হন।

    পরে তাদের আহতাবস্থায় হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক সাইফুলকে মৃত ঘোষণা করেন। কলাপাড়া থানার ওসি মো.জসীম জানান, মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছিল। তবে নিহতের পরিবারের কোন অভিযোগ নেই। মরদেহ পোষ্টমর্টেমের জন্য মর্গে পাঠানো হয়েছে।
     


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ