ঢাকা সোমবার, ১৬ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • আগৈলঝাড়ায় করোনা পরীক্ষায় জিন এক্সপার্ট মেশিন পরিদর্শন 

    আগৈলঝাড়ায় করোনা পরীক্ষায় জিন এক্সপার্ট মেশিন পরিদর্শন 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড-১৯ রোগ নির্ণয় কার্যক্রমের জন্য জিন এক্সপার্ট মেশিন পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবুল হাশেম। সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড-১৯ রোগ নির্ণয় কার্যক্রমের জন্য জিন এক্সপার্ট মেশিন পরিদর্শন ও করোনা রোগীর পরীক্ষা-নিরীক্ষার সার্বিক খোজ খবর নেন তিনি। 

    যুক্তরাষ্ট্রে উদ্ভাবিত জিন এক্সপার্ট প্রযুক্তির এ মেশিনের মাধ্যমে মাত্র ৫০ মিনিটে করোনাভাইরাস পরীক্ষা করা যাবে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বখতিয়ার আল মামুন, মেডিকেল টেকনোলজিষ্ট (ল্যাব) মোঃ রেমন, স্যানেটারী ইন্সেপেক্টর সুকলাল সিকদার, মেডিকেল টেকনোলজিষ্ট (ইপিআই) মোঃ মিজানুর রহমান প্রমুখ। 

    উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিযুক্ত ব্র্যাকের মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) মোঃ রেমন জানান, প্রাথমিক পর্যায়ে জাতীয় যক্ষ্ণা নিয়ন্ত্রণ কর্মসূচির অধীনে এই উপজেলায় করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা শুরু হয়েছে। তিনি দাবি করেন, যেখানে পিসিআর ল্যাবে পরীক্ষা করতে আট ঘণ্টা সময় লাগে, সেখানে জিন-এক্সপার্ট মেশিনে নমুনা প্রক্রিয়াকরণ করতে পাঁচ মিনিট সময় লাগে এবং ৫০ মিনিটেই ফল পাওয়া যায়। পজিটিভ রোগীর ফলাফল ৩০ মিনিটে পাওয়া সম্ভব। 

    নতুন এই পদ্ধতিতে ভিটিএম টিউব থেকে নমুনা সরাসরি কার্টিজে দেওয়া হয়। এক ধাপে নমুনা পরীক্ষা (টেস্ট) সম্পন্ন হয় এবং সরাসরি কম্পিউটার থেকে ফলাফল পাওয়া যায়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বখতিয়ার আল মামুন জানান, কম খরচে অধিক সংখ্যক পরীক্ষার জন্য জিন-এক্সপার্ট মেশিনে এখন থেকে এ উপজেলার জনগন সুফল ভোগ করতে পারবে।   

    উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবুল হাশেম বলেন, তুলনামূলক কম খরচ ও স্বল্প সময়ে অধিকসংখ্যক পরীক্ষার জন্য জিন-এক্সপার্ট মেশিনটি খুবই কার্যকর। এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই হবে করোনাভাইরাস সংক্রমণের পরীক্ষা। বরিশালে নমুনা পাঠিয়ে আর অপেক্ষা করতে হবে না। তিনি বলেন, নতুন পদ্ধতির এই টেস্ট দ্রত কোভিড-১৯ শনাক্তকরণে ও প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা গ্রহণে কার্যকর ভূমিকা রাখবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ