ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • বাউফলে মৃত্যুদণ্ড ও কারাদণ্ডপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার

    বাউফলে মৃত্যুদণ্ড ও কারাদণ্ডপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর বাউফল উপজেলার মৃত্যুদণ্ড এবং ১০ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার দুপুরে ওই দুই আসামিকে পটুয়াখালী আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

    মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির নাম পলাশ গাজী ওরফে জালাল গাজী ওরফে দাঁতভাঙা পলাশ (৪১)। তিনি উপজেলার নাজিরপুর ইউনিয়নের নিমদী গ্রামের মো. চান্দু গাজীর ছেলে। ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামির নাম আবুল বাশার (৪০)। তিনি উপজেলার সূর্য্যমনি ইউনিয়নের সূর্য্যমনি গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম আবদুল বারেক মীর। 

    বাউফল থানা সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ভুরুঙ্গামারী থানার একটি হত্যা মামলায় ২০২১ সালের ১৬ ফেব্রুয়ারি কুড়িগ্রামের জেলা ও দায়রা জজ আদালত পলাশ গাজীকে মৃত্যুদণ্ড দেন। তিনি পলাতক ছিলেন।

    র‍্যাব-৩–এর একটি দল গত সোমবার দিবাগত গভীর রাতে অভিযান চালিয়ে ঢাকার নারায়ণগঞ্জ সদর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে। পলাশ গাজীর বিরুদ্ধে তিনটি হত্যা মামলাসহ বিভিন্ন থানায় আটটি মামলা রয়েছে।

    ২০১৪ সালের মতলব দক্ষিণ থানার একটি ডাকাতি মামলায় ২০২২ সালের ২২ সেপ্টেম্বর চাঁদপুরের অতিরিক্ত দায়রা জজ আদালত আবুল বাশারকে ১০ বছর ৬ মাসের সশ্রম কারাদণ্ড (পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড) দেন। তিনি পলাতক ছিলেন।

    মঙ্গলবার দুপুরে বাউফল থানার পুলিশ র‍্যাব-৩–এর সহায়তায় যাত্রাবাড়ী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর গতকাল দিবাগত রাত তিনটার দিকে বাউফল থানায় নিয়ে আসা হয়।

    বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল মামুন বলেন, পলাশ ভাড়াটে খুনি। তাঁর বিরুদ্ধে তিনটি হত্যা মামলাসহ বিভিন্ন থানায় আটটি মামলা রয়েছে। আবুল বাশার চিহ্নিত ডাকাত ও ছিনতাই দলের সদস্য।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ