ঢাকা শনিবার, ১০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে মৎস্যজীবী গ্রাম সংগঠনের সদস্যদের সাথে মতবিনিময় কুয়াকাটায় সেনা কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবকের কারাদণ্ড ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিল্লাই ভাণ্ডারিয়ায় ছাত্রদল নেতাসহ হানিট্রাপ চক্রের তিন সদস্য আটক উজিরপুর প্রেসক্লাবের সভাপতি লিটন, সম্পাদক সেন্টু বরিশালে কড়াপুরে মাদকের আসর থেকে পুলিশ সদস্যসহ আটক ৪ বিক্ষোভে উত্তপ্ত দিল্লি, রাস্তায় নামছে ২৩ হাজার সশস্ত্র পুলিশ গৌরনদীতে ঋণের চাঁপ সইতে না পেরে চা দোকানির আত্মহত্যা শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কলাপাড়া ও কুয়াকাটা বিএনপির দুই নেতার পদ স্থগিত উজিরপুরে ৩৪০০ জেলের মাঝে ভিজিএফের চাল বিতরণ শুরু
  • মারা গেলেন ইসরায়েলের মহাকাশ বিজ্ঞানী 

    মারা গেলেন ইসরায়েলের মহাকাশ বিজ্ঞানী 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ফিলিস্তিনিদের সোর্ড অব কুদস অভিযানের সময় আহত ইসরায়েলি মহাকাশ বিজ্ঞানী এভি হার ইভান শেষ পর্যন্ত মারা গেছেন। ৮৪ বছর বয়সী এই বিজ্ঞানী ইসরায়েলের ক্ষেপণাস্ত্র শিল্পেও ব্যাপক অবদান রেখেছেন বলে জানা গেছে।

    গাজায় ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসনের সময় ইসরায়েলের অভ্যন্তরে আরব মুসলমানেরা যে বিক্ষোভ ও আন্দোলন শুরু করেন তারই ধারাবাহিকতায় ইহুদিবাদীদের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয়। তখন আক্রা শহরে একটি হোটেলে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এভি হার ইভান তখন ওই হোটেলে ছিলেন।

    আগুনে তার শরীরের কিছু অংশ পুড়ে যায়। এ ছাড়া সৃষ্ট ধোয়ার কারণেও তিনি আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাতে তার মৃত্যু হয় বলে ইসরায়েলের সব গণমাধ্যম আজ সোমবার খবর দিয়েছে।
    ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এভি হার ইভানকে হাইফা হাসপাতালে স্থানান্তরের পর থেকেই তিনি অজ্ঞান ছিলেন এবং বিশেষ যন্ত্রের সাহায্যে শ্বাস নিচ্ছিলেন।

    এর আগে ইসরায়েলের মহাকাশ সংস্থার প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন এভি হার ইভান। এই বিজ্ঞানীকে তার অবদানের জন্যে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে সর্বোচ্চ পুরস্কারেও ভূষিত করা হয়েছিল।  

    সূত্র: পার্সটুডে 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ