ঢাকা সোমবার, ১৬ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • ফেনীর জেলা প্রশাসক ওয়াহেদুজ্জামানের মামার ইন্তেকাল

    ফেনীর জেলা প্রশাসক ওয়াহেদুজ্জামানের মামার ইন্তেকাল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ফেনীর জেলা প্রশাসক ও বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়াহেদুজ্জামান এর মামা সড়ক ও জনপথ বিভাগের অবসরপ্রাপ্ত কর্মকর্তা নুরুল আলম নুরু ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

    সোমবার বেলা সাড়ে ১২টায় নগরীর বান্দ রোডস্থ রাহাত আনোয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী-সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

    নগরীর দক্ষিণ আলেকান্দা হাজিবাড়ি নিবাসি নুরুল আলম নুরু’র নামাজে জানাজা মঙ্গলবার (৮ জুন) সকাল ৯টায় নুরিয়া স্কুল ঈদগাহ্ ময়দানে অনুষ্ঠিত হবে। পরে বরিশাল মুসলিম গোরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হবে।

    তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি, দৈনিক মতবাদ এর সম্পাদক ও বরিশাল সিটি কর্পোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এস.এম জাকির হোসেন। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ