ঢাকা বুধবার, ২০ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • ১০ লাখ কর্মসংস্থান ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের অঙ্গীকার             আগামী ৫ জুন শেবাচিম হাসপাতালে চালু হচ্ছে হেমাটোলজি ডে কেয়ার ইউনিট মঠবাড়িয়ার টপটেন জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসার শিশু মৃত্যুর অভিযোগ শেবাচিম হাসপাতালে শিশুর মৃত্যু নিয়ে স্বজন-ইন্টার্ন চিকিৎসকদের তুলকালাম হাম উপসর্গে বরিশালে ২ শিশুর মৃত্যু আমরা খুব দ্রুত যুদ্ধ শেষ করতে যাচ্ছি: ট্রাম্প আওয়ামী লীগ ব্যাক করেনি, তারা ছিলই: আসিফ নজরুল পাকিস্তানকে ফের হোয়াইটওয়াশ, রোমাঞ্চকর জয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ বরিশাল সিটি কর্পোরেশনের আইন উপদেষ্টা হিসেবে নিয়োগ পেলেন আইনজীবী পান্না ও আমিন  ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী
  • ঝালকাঠিতে পৌর সিটি পার্কের উদ্বোধন

    ঝালকাঠিতে পৌর সিটি পার্কের উদ্বোধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির বিনোদন কেন্দ্র পৌর সিটি পার্কটি নবরূপে উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে ফিতা কেটে পার্কের উদ্বোধন করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। এ সময় তিনি পার্কের সৌন্দর্য দেখে মুদ্ধ হয়ে বিভিন্ন রাইডস পরিদর্শন করেন। 

    পার্কের পরিচালক পৌর কাউন্সিলর হুমায়ুন কবির সাগর জানান, শহরের মধ্যে চার একর জমি পৌরসভার কাছ থেকে লিজ নিয়ে তিনি পৌর সিটি পার্ক নামে একটি বিনোদন কেন্দ্র স্থাপন করেন। পার্কে শিশুদের জন্য নানা ধরণের রাইডস দিয়ে সাজানো হয়েছে। সব বয়সী মানুষের বিনোদনের ব্যবস্থা রাখা হয়েছে পার্কে। বড় একটি পুকুরের মাঝে ভাসমান রেস্তোরাঁ করা হয়েছে। ওই রেস্তোরাঁয় যাওয়ার জন্য কাঠের সেতু করা হয়। ফুল গাছে চারপাশ সাজানো হয়েছে। 

    বিনোদনের এই স্পটটি দেখে মুগ্ধ হয়েছেন উদ্বোধনের পর আগত দর্শনার্থীরা।
    পার্কের উদ্বোধন উপলক্ষে আয়োজন করা হয় সুধী সমাবেশের। এতে প্রধান অতিথি ছিলেন  সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। 

    পৌর মেয়র মো. লিয়াকত আলী তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির। স্বাগত বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর ও পার্কের পরিচালক হুমায়ুন কবির সাগর।

    অনুষ্ঠানের প্রধান অতিথি আমির হোসেন আমু বলেন, পার্কের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে। এখানে কোন মাদকসেবন এবং অসামাজিক কার্যক্রম চালানো যাবে না। এই তিনটি বিষয়ের ওপর গুরুত্বারোপ করতে পারলেই পার্কের উন্নয়ন হবে। মানুষ এখানে ঘুরতে আসবে, সময় কাটাবে। আমি এই পার্কের সফলতা কামনা করছি। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ