ঢাকা সোমবার, ১৬ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হারে ৫ম বরিশাল

    ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হারে ৫ম বরিশাল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গত ২৪ ঘণ্টায় বরিশালে করোনা শনাক্ত হয়েছে ৪১ জনের। যা গতদিনের তুলনায় প্রায় আড়াইগুণ বেশি। এ নিয়ে বিভাগের মোট শনাক্ত সংখ্যা এখন ১৫ হাজার ৭৭৫ জন।  

    অপরদিকে এইদিনের শনাক্তের হার বিবেচনায় বিভাগওয়ারি ৫ম স্থানে বরিশালের অবস্থান।এখানে নমুনার বিপরীতে শনাক্তের হার ১৫ দশমিক ১৯ শতাংশ। 

    আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে এই তথ্য উঠে এসেছে।  

    এর মধ্যে বরিশাল জেলায় ৪৯টি নমুনার মধ্যে আটজন, পটুয়াখালীতে ১০৯টির মধ্যে আটজন, ভোলায় ২২টির মধ্যে দুইজন, পিরোজপুরে ২৮টির মধ্যে ১৫ জন, বরগুনায় ৩৩টির মধ্যে চারজন ও ঝালকাঠিতে ২৯টির মধ্যে চারজনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

    বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনাক্তের হার সবচেয়ে বেশি খুলনা বিভাগে। আর সবচেয়ে কম ঢাকা বিভাগে। খুলনা বিভাগে শনাক্তের হার ৩০ দশমিক ৩৩ শতাংশ, রংপুর বিভাগে ২১ দশমিক ৩২ শতাংশ, রাজশাহী বিভাগে ১৮ দশমিক ১৫ শতাংশ, সিলেট বিভাগে ১৬ দশমিক ৭২ শতাংশ, বরিশাল বিভাগে ১৫ দশমিক ১৯ শতাংশ, চট্টগ্রাম বিভাগে ১৩ দশমিক ১৯ শতাংশ, ময়মনসিংহ বিভাগে ১০ দশমিক ১৭ শতাংশ ও ঢাকা বিভাগে করোনা শনাক্তের হার ৫ দশমিক ০২ শতাংশ।
     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ