ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী শেরে বাংলা দিবা-নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে ফুলেল শুভেচ্ছা  শিকারপুরে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ‍ভাণ্ডারিয়ায় ইউএনও’র বিরুদ্ধে প্রধান শিক্ষককে নির্যাতনের অভিযোগ বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান বেগম জিয়ার স্মৃতি বিজড়িত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি পুলক চ্যাটার্জীর মৃত্যুর রহস্য উন্মোচনে শ্বেতপত্রের দাবি ‎নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছি তার চেয়ে বেশি কাজ করার চেষ্টা করবো-প্রতিমন্ত্রী রাজিব আহসান
  • মাদরাসায় আয়া নিয়োগে ঘুষ নেওয়ার অভিযোগ

    মাদরাসায় আয়া নিয়োগে ঘুষ নেওয়ার অভিযোগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির রাজাপুর উপজেলার ডহরশঙ্কর দাখিল মাদরাসায় আয়া নিয়োগে দুর্নীতি ও ঘুষ গ্রহণের অভিযোগ পাওয়া গেছে। 

    বৃহস্পতিবার সকাল ১১ টায় ঝালকাঠি প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন আয়া পদে আবেদনকারী মানছুরা খানমের স্বামী কামরুল ইসলাম।

    লিখিত বক্তব্যে তিনি বলেন, মাদরাসা সুপার মো. মাহবুবুর রহমান তাদের কাছ থেকে নিয়োগ দেওয়ার জন্য তিন লাখ টাকা নিয়েও চাকুরি দিচ্ছেন না। এখন আরও বেশি টাকা নিয়ে অন্য প্রার্থী নিয়োগের পায়তারা করছেন। ওই পদে চাকুরি নিতে আরো কয়েকজন মাদরাসার সুপারকে টাকা দিয়েছেন। 

    এছাড়া ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুস সবুর ও সুপার মিলে ভুয়া শিক্ষার্থী দেখিয়ে উপবৃত্তির টাকা আত্মসাত করেন বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্থানীয় কাওসার আকন। 

    অভিযোগ অস্বীকার করে মাদরাসা সুপার মাহবুবুর রহমান বলেন, আয়া নিয়োগে টাকা নেয়ার অভিযোগ সত্য নয়। নিয়োগ প্রক্রিয়া এখনও চূড়ান্ত হয়নি। যিনি যোগ্য তাকেই নিয়োগ দেওয়া হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ