ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • পটুয়াখালীতে বাসে তল্লাশি, ১০ হাজার ইয়াবাসহ যাত্রী আটক

    পটুয়াখালীতে বাসে তল্লাশি, ১০ হাজার ইয়াবাসহ যাত্রী আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল থেকে পটুয়াখালীর কলাপাড়াগামী যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যাত্রীকে আটক করা হয়েছে।

    রোববার (৮ জানুয়ারি) সকালে গোপন সংবাদের ভিত্তিতে কুয়াকাটা-বরিশাল মহাসড়কে এ অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের একটি টিম।

    আটক রফিকুল ইসলাম (৩৬) পটুয়াখালী সদর থানাধীন ইটবাড়িয়া এলাকার অহেদ ফকিরের ছেলে।

    বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. এনায়েত হোসেন। তিনি জানান, পটুয়াখালী সদর থানাধীন শিয়ালী বাজার সংলগ্ন মহাসড়কে বরিশাল থেকে কলাপাড়াগামী সেকান্দার পরিবহণ নামক যাত্রীবাহী বাসটির গতিরোধ করা হয়। পরে বাসের ভেতর তল্লাশি চালিয়ে তিন নম্বরে আসনে বসা রফিকুলকে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। এছাড়া এ সময় একটি মোবাইল সেটও জব্দ করা হয়েছে।

    এ ঘটনায় মাদক নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলমান রয়েছে বলে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এ কর্মকর্তা।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ