ঢাকা শনিবার, ১০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে মৎস্যজীবী গ্রাম সংগঠনের সদস্যদের সাথে মতবিনিময় কুয়াকাটায় সেনা কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবকের কারাদণ্ড ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিল্লাই ভাণ্ডারিয়ায় ছাত্রদল নেতাসহ হানিট্রাপ চক্রের তিন সদস্য আটক উজিরপুর প্রেসক্লাবের সভাপতি লিটন, সম্পাদক সেন্টু বরিশালে কড়াপুরে মাদকের আসর থেকে পুলিশ সদস্যসহ আটক ৪ বিক্ষোভে উত্তপ্ত দিল্লি, রাস্তায় নামছে ২৩ হাজার সশস্ত্র পুলিশ গৌরনদীতে ঋণের চাঁপ সইতে না পেরে চা দোকানির আত্মহত্যা শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কলাপাড়া ও কুয়াকাটা বিএনপির দুই নেতার পদ স্থগিত উজিরপুরে ৩৪০০ জেলের মাঝে ভিজিএফের চাল বিতরণ শুরু
  • ইংলিশ চ্যানেলে নিখোঁজ শিশুর মরদেহ মিললো নরওয়েতে

    ইংলিশ চ্যানেলে নিখোঁজ শিশুর মরদেহ মিললো নরওয়েতে
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইংলিশ চ্যানেলে এক নৌকাডুবিতে নিখোঁজ হয়েছিল ১৫ মাস বয়সী ইরানি শিশু আরতিন। এখান থেকে বহুদূরে নরওয়ের উপকূলে তার মরদেহের অবশিষ্টাংশ মিলেছে। গতবছরের ২৭ অক্টোবর নিখোঁজ হয় আরতিন। পরে ১ জানুয়ারি এক শিশুর দেহ উদ্ধার করেছিল নরওয়ে পুলিশ। ডিএনএ প্রোফাইলের মাধ্যমে এতদিন পর সোমবার (৭ জুন) পুলিশ জানিয়েছে, এটি আরতিনেরই লাশ।

    এসব খবর দিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। জানা গেছে, শিশুটির পরিবার ইংলিশ চ্যানেল হয়ে ফ্রান্সে যাওয়ার চেষ্টা করেছিল। সেসময় নৌকাডুবিতে আরতিনের পরিবারের আরো চারজন মারা যায় আর সে নিখোঁজ হয়। এখন শিশুটির দেহাবশেষ দাফনের জন্য ইরানে ফিরিয়ে দেওয়া হবে।

    প্রতিবেদনে বলা হয়, পুলিশ তদন্তের প্রধান ক্যামিলা টিজেলে ওয়েজ জানিয়েছেন, দেহটি পাওয়ার পর তারা দেখতে পান নরওয়েতে এই বয়সী কোনো শিশু নিখোঁজ হয়েছে এমন কোনো রিপোর্ট নেই। এমনকি কোনো পরিবার পুলিশে যোগাযোগও করেনি। শিশুটির দেহের ওভারওলটিও নরওয়েজিয়ান ব্র্যান্ডের ছিল না।এটি ইঙ্গিত দেয় যে শিশুটি নরওয়ের নয়। পরে ফরেনসিক ডিপার্টমেন্ট দেহটির ডিএনএ প্রোফাইল তৈরি করে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ