ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী শেরে বাংলা দিবা-নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে ফুলেল শুভেচ্ছা  শিকারপুরে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ‍ভাণ্ডারিয়ায় ইউএনও’র বিরুদ্ধে প্রধান শিক্ষককে নির্যাতনের অভিযোগ বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান বেগম জিয়ার স্মৃতি বিজড়িত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি পুলক চ্যাটার্জীর মৃত্যুর রহস্য উন্মোচনে শ্বেতপত্রের দাবি ‎নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছি তার চেয়ে বেশি কাজ করার চেষ্টা করবো-প্রতিমন্ত্রী রাজিব আহসান
  • ঝালকাঠিতে বেগম ফিরোজা আমির হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের উদ্বোধন

    ঝালকাঠিতে বেগম ফিরোজা আমির হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের উদ্বোধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠিতে বেগম ফিরোজা আমির হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে শহরের পুরাতন কলেজ খেয়াঘাট সড়কে হাসপাতালের উদ্বোধন করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি। 

    জেলা প্রশাসক ও বেগম ফিরোজা আমির হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের সভাপতি ফারাহ্ গুল নিঝুমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের চেয়ারম্যান ডা. দিলীপ কুমার রায়,  পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ  চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. মাখন লাল হালদার। 

    ৪৯ লাখ ৭২ হাজার টাকা ব্যয়ে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বেগম ফিরোজা আমির হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের ভবন নির্মাণ করেন। ২০২০ সালের ২৫ ফেব্রুয়ারি এর কাজ শুরু হয়েছিল। দুই হাজার বর্গ ফুট আয়তনের চার তলা বিশিষ্ট ভবনের প্রথম তলা নির্মাণ করা হয়েছে। বুধবার থেকে বেগম ফিরোজা আমির হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের কার্যক্রম শুরু করা হয়।

    উদ্বোধনী অনুষ্ঠানে আমির হোসেন আমু বলেছেন, বাংলাদেশে হোমিওপ্যাথিক চিকিৎসা একটি বুনিয়াদি চিকিৎসা ব্যবস্থা। এই চিকিৎসা এদেশের মানুষের জন্য উপযোগী, কারণ হোমিওপ্যাথিক স্বল্প খরচে চিকিৎসাসেবা পাওয়া যায়। বর্তমান সরকার এলোপ্যাথিক চিকিৎসার পাশাপাশি হোমিওপ্যাথিক চিকিৎসাকে সমান গুরুত্ব দিয়ে কাজ করছে। এই চিকিৎসায় খরচ কম হওয়ায় মানুষের আগ্রহ বেশি। এই চিকিৎসায় কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই বলেও জানান তিনি।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ