ঢাকা শনিবার, ১০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে মৎস্যজীবী গ্রাম সংগঠনের সদস্যদের সাথে মতবিনিময় কুয়াকাটায় সেনা কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবকের কারাদণ্ড ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিল্লাই ভাণ্ডারিয়ায় ছাত্রদল নেতাসহ হানিট্রাপ চক্রের তিন সদস্য আটক উজিরপুর প্রেসক্লাবের সভাপতি লিটন, সম্পাদক সেন্টু বরিশালে কড়াপুরে মাদকের আসর থেকে পুলিশ সদস্যসহ আটক ৪ বিক্ষোভে উত্তপ্ত দিল্লি, রাস্তায় নামছে ২৩ হাজার সশস্ত্র পুলিশ গৌরনদীতে ঋণের চাঁপ সইতে না পেরে চা দোকানির আত্মহত্যা শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কলাপাড়া ও কুয়াকাটা বিএনপির দুই নেতার পদ স্থগিত উজিরপুরে ৩৪০০ জেলের মাঝে ভিজিএফের চাল বিতরণ শুরু
  • ৬৩ দিন পর ভারতে লাখের নিচে করোনা শনাক্ত

    ৬৩ দিন পর ভারতে লাখের নিচে করোনা শনাক্ত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গত ২৪ ঘণ্টায় ভারতে ৮৬ হাজার ৪৯৮ জনের শরীরে মহামারি করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, আক্রান্তের এই হার গত ৬৬ দিনের মধ্যে সর্বনিম্ন। আর এ নিয়ে টানা ৬৩ দিন পর দেশটিতে দৈনিক সংক্রমণ এক লাখের নিচে নামল। 

    এছাড়া ভারতে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ২ কোটি ৯০ লাখ ছাড়িয়েছে। এদিকে করোনায় বিপর্যস্ত ভারতে গত ২৪ ঘণ্টায় আরও ২ হাজার ১২৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে করোনায় মোট মৃত্যু হয়েছে ৩ লাখ ৫১ হাজার ৩০৯ জনের।  গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা থেকে সুস্থ হয়েছেন ৯৭ হাজার ৯০৭ জন।

    তবে ভারতে করোনা সংক্রমণের দিক থেকে সবচেয়ে নাজুক অবস্থায় রয়েছে মহারাষ্ট্র রাজ্য। এর পরে রয়েছে যথাক্রমে কর্নাটক, কেরালা, তামিলনাড়ু ও অন্ধপ্রদেশ।  এনডিটিভি জানিয়েছে, দেশটিতে জাতীয় টিকাকরণ কর্মসূচির আওতায় ২৩ কোটি ৬১ লাখ মানুষকে করোনার টিকা দেয়া হয়েছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ